মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

ইউএস-বাংলা এয়ারলাইন্সে ২ পদে নিয়োগ, আবেদন যেভাবে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পিএম

শেয়ার করুন:

ইউএস-বাংলা এয়ারলাইন্সে ২ পদে নিয়োগ, আবেদন যেভাবে
ইউএস-বাংলা এয়ারলাইন্স। ফাইল ছবি

ইঞ্জিনিয়ারিং বিভাগে দুটি পদে জনবল নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এ জন্য ঢাকাভিত্তিক ইঞ্জিনিয়ারিং টিমে CAMO Engineer (Technical Services) এবং CAMO Engineer (Planning Services & Technical Records) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি এয়ারলাইন্সটি।

নির্বাচিত প্রার্থীদের উড়োজাহাজের অপারেশনাল নিরাপত্তা ও ফ্লিট অ্যাভেইলিবিলিটি নিশ্চিত করার দায়িত্ব পালন করতে হবে। এ জন্য প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং বিষয়ে দক্ষতা, নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান সম্পর্কে জ্ঞান এবং উড়োজাহাজের রক্ষণাবেক্ষণসংক্রান্ত তথ্য ব্যবস্থাপনায় পারদর্শিতা থাকতে হবে।

দুটি পদেরই কর্মস্থল ঢাকা। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

যেভাবে আবেদন করবেন

CAMO Engineer (Technical Services) পদে আবেদনের লিংক:
https://job-portal.usbair.com/jobs/15/apply

CAMO Engineer (Planning Services & Technical Records) পদে আবেদনের লিংক:
https://job-portal.usbair.com/jobs/14/apply

আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট পদের জন্য নির্ধারিত লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে।

বিইউ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর