মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

অভিজ্ঞতা ছাড়াই ৬ জেলায় চাকরি দেবে আরএফএল গ্রুপ

চাকরি ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ১১:১৫ এএম

শেয়ার করুন:

অভিজ্ঞতা ছাড়াই ৬ জেলায় চাকরি দেবে আরএফএল গ্রুপ
আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি 2026

আরএফএল গ্রুপ ৬ জেলায় এইচআর বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ঢাকা, গাজীপুর, হবিগঞ্জ, মাগুরা, নরসিংদী, রাজশাহীতে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই বিবিএ বা এমবিএ ডিগ্রিধারী হতে হবে। এছাড়া কর্মীদের চাহিদা শনাক্ত, চাকরির বিবরণ প্রস্তুত ও নিয়োগ কার্যক্রম পরিচালনায় দক্ষ হতে হবে। সংশ্লিষ্ট পদে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে। আগ্রহীদের ২ ডিসেম্বরের মধ্যে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার

বিভাগ: এইচআর

পদসংখ্যা: ১৫

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ

অন্যান্য যোগ্যতা: কর্মীদের চাহিদা শনাক্ত, চাকরির বিবরণ প্রস্তুত ও নিয়োগ কার্যক্রম পরিচালনায় দক্ষতা

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, নতুনদেরও আবেদনের সুযোগ রয়েছে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: কমপক্ষে ২২ বছর

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

আরও পড়ুন: ২০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ, ফ্রেশারদেরও সুযোগ

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, ভ্রমণ ভাতা এবং প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, ছুটির বিনিময়ে অর্থ (লিভ এনক্যাশমেন্ট), প্রাণ-আরএফএল -এর আউটলেটগুলোতে ছাড়সহ বাকিতে কেনাকাটার সুবিধা

কর্মস্থল: ঢাকা, গাজীপুর, হবিগঞ্জ, মাগুরা, নরসিংদী, রাজশাহী

আবেদন যেভাবে: অনলাইন
 
আবেদনের সময়সীমা: ২ ডিসেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর