সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, তেঁজগাও ৩ পদে ৩ শিক্ষক-কর্মচারী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১০ থেকে ১৫তম গ্রেডে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট পদে যোগ্য ও দক্ষ হতে হবে। আগ্রহীরা ১২ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, তেঁজগাও
১. পদের নাম: সহকারী শিক্ষক (মাধ্যমিক শাখা: বাংলা ভার্সন)
বিভাগ: জীববিজ্ঞান
পদসংখ্যা: ১
বেতন স্কেল: বিএডসহ গ্রেড-১০, বিএড ছাড়া গ্রেড-১১
আবেদনের যোগ্যতা
সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি।
অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
২. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
বেতন স্কেল: গ্রেড-১৫
আবেদনের যোগ্যতা
এইচএসসি বা সমমান পাস।
৬ মাস মেয়াদি কম্পিউটারে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল বিষয়ে দক্ষতা।
৩. পদের নাম: স্টোরম্যান
পদসংখ্যা: ১
বেতন স্কেল: গ্রেড-১৫
আবেদনের যোগ্যতা
এইচএসসি বা সমমান পাস
আরও পড়ুন: এসএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরি
সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ হতে হবে।
এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল বিষয়ে দক্ষ হতে হবে।
চাকরির ধরন: সরকারি, ফুল টাইম/পার্ট টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ১২ নভেম্বর ২০২৬, রাত ১২টা
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




