বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা

পুলিশ লাইন্স একাডেমিতে সহকারী শিক্ষক নিয়োগ, লাগবে না অভিজ্ঞতা

চাকরি ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১১:০৩ এএম

শেয়ার করুন:

পুলিশ লাইন্স একাডেমিতে সহকারী শিক্ষক নিয়োগ, লাগবে না অভিজ্ঞতা
পুলিশ লাইন্স একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি 2026

পুলিশ লাইন্স একাডেমি, নীলফামারী সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গণিত বিভাগে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। তবে লাগবে না কোনো অভিজ্ঞতা। আগ্রহীদের ১ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনের আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: পুলিশ লাইন্স একাডেমি, নীলফামারী

পদের নাম: সহকারী শিক্ষক-বাংলা মাধ্যম

বিভাগ: গণিত

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা 

অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: ২২-৪০ বছর

আরও পড়ুন: গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ২১ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ

কর্মস্থল: নীলফামারী (সদর)

বেতন: দশম গ্রেড

অন্যান্য সুবিধা: ১/২ বছর শিক্ষানবিশকাল শেষে স্থায়ীকরণের পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও বিধি অনুযায়ী দশম গ্রেডের সুবিধাসহ ১৫% বাড়ি ভাড়া, বার্ষিক ৫% ইনক্রিমেন্ট, ১০% প্রভিডেন্ট ফান্ড ও প্রতিষ্ঠান কর্তৃক ৫% আউটফিট ভাতা দেওয়া হবে

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ১ নভেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন। 

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর