ফেস দ্য পিপল তাদের চট্টগ্রাম ব্যুরো অফিসে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিবেদক, ক্যামেরা পারসন ও ভিডিও এডিটর পদে এই নিয়োগ হবে। প্রার্থীর অবশ্যই সংশ্লিষ্ট পদে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহীরা ৩০ অক্টোবরের মধ্যে ই-মেইলে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ফেস দ্য পিপল (চট্টগ্রাম ব্যুরো অফিস)
পদসংখ্যা: নির্ধারিত নয়
১. পদের নাম: প্রতিবেদক
২. পদের নাম: ক্যামেরা পারসন
৩. পদের নাম: ভিডিও এডিটর
আবেদনের যোগ্যতা: সংশ্লিষ্ট পদে যোগ্য ও দক্ষ হতে হবে
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
আরও পড়ুন: রিপোর্টার নিয়োগ দেবে চ্যানেল ওয়ান
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: ই-মেইল
ই-মেইল ঠিকানা: [[email protected]]
আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
বিস্তারিত জানতে যোগাযোগ: +880 1824-477744
আবেদনের সময়সীমা: ৩০ অক্টোবর ২০২৬
এএ




