ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) অ্যাম্বুলেন্স ড্রাইভার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে এসএসসি পাস এবং ড্রাইভিংয়ে অভিজ্ঞ হতে হবে। কর্মস্থল কক্সবাজার। আগ্রহীরা ৩১ অক্টোবরের মধ্যে ই-মেইল বা ডাকযোগে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ
পদের নাম: অ্যাম্বুলেন্স চালক
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এসএসসি
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর, এরমধ্যে অ্যাম্বুলেন্স, মেডিকেল ট্রান্সপোর্ট বা জরুরি যানবাহন চালনার ন্যূনতম ৩ বছর
কোনো মানবিক সংস্থা, আইএনজিও, এনজিও বা অনুরূপ প্রতিষ্ঠানে পূর্ববর্তী ড্রাইভিং অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
মানবিক/লাভজনক নয় এমন প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
রেড ক্রস/রেড ক্রিসেন্টের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
অন্যান্য যোগ্যতা
৪এক্স৪ চালনার দক্ষতাসহ চমৎকার ড্রাইভিং দক্ষতা।
স্বাধীনভাবে এবং দলের অংশ হিসেবে কাজ করার সক্ষমতা।
চরম ধৈর্যশীলতা এবং দীর্ঘ সময় কাজ করার মানসিকতা।
মৌলিক যান্ত্রিক দক্ষতা অতিরিক্ত অগ্রাধিকার পাবে।
সাংস্কৃতিক, ধর্মীয়, রাজনৈতিক এবং আঞ্চলিক বিষয়ে সংবেদনশীল মনোভাব।
আরও পড়ুন: ব্র্যাক এনজিওতে চাকরি, থাকছে স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধা
মাঝারি/ভারী যানবাহনের লাইসেন্সধারীরা অগ্রাধিকার পাবেন।
ভালো মানসিক ও শারীরিক স্বাস্থ্য।
সঠিক লগ রেকর্ড রাখার ক্ষমতা।
সময়মতো কাজ করার ভালো অভ্যাস।
ভাষাগত দক্ষতা: বাংলায় সাবলীল এবং ইংরেজিতে প্রাথমিক যোগাযোগ দক্ষতা থাকা অত্যন্ত বাঞ্ছনীয়।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক
চুক্তির মেয়াদ: ৩০ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত, তিন মাস প্রবেশন
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, জীবন ও চিকিৎসা বীমা, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি,
যাতায়াত ভাতা, শিশু শিক্ষা ভাতা, কর্মী এবং তাদের তাৎক্ষণিক পরিবারের জন্য প্রতি বছর ১,০০,০০০ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ প্রতিপূরণসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
কর্মস্থল: উখিয়া, কক্সবাজার
আবেদন যেভাবে: ই-মেইল/ডাকযোগে
আরও পড়ুন: আশা এনজিওতে চাকরি, আবেদন করতে পারবেন যারা
ই-মেইল: [[email protected]]
ডাক ঠিকানা: মানবসম্পদ বিভাগ (আইএফআরসি) কক্সবাজার, পপুলেশন মুভমেন্ট অপারেশন অফিস, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ, মোটেল লাবণী, বাংলাদেশ পর্যটন করপোরেশন, মোটেল রোড, কক্সবাজার
আবেদনের সময়সীমা: ৩১ অক্টোবর ২০২৬
নির্দেশনা
আবেদনের সময় খামের ওপর বা ই-মেইলের সাবজেক্ট লাইনে পদের নাম উল্লেখ করতে হবে।
সিভিতে আপনার কাঙ্ক্ষিত বেতন উল্লেখ করুন।
নারীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।
শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে।
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




