স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বিজয় টিভি ডিজিটাল বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিউজরুম এডিটর, সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ এবং ভিডিও এডিটর পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী এবং সংশ্লিষ্ট পদে অন্তত ২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। তবে সাংবাদিকতা বা গণমাধ্যম বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহীরা ই-মেইলে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: বিজয় টিভি
১. পদের নাম: নিউজরুম এডিটর
বিভাগ: ন্যাশনাল ও আন্তর্জাতিক ডেস্ক
২. পদের নাম: সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ
৩. পদের নাম: ভিডিও এডিটর
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক
অন্যান্য যোগ্যতা
সাংবাদিকতা বা গণমাধ্যম বিষয়ে পড়াশোনা থাকলে বিশেষ অগ্রাধিকার।
ডিজিটাল সাংবাদিকতা, সংবাদ লিখন ও সোশ্যাল মিডিয়া প্যাকেজিংয়ে বাস্তব জ্ঞান।
অভিজ্ঞতা: ২ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
আরও পড়ুন: চ্যানেল ওয়ানে মোজো রিপোর্টার নিয়োগ
বেতন ও ভাতা: আলোচনা সাপেক্ষে
আবেদন যেভাবে: ই-মেইল
ই-মেইল ঠিকানা: [[email protected]]
আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের সময়সীমা: ৩১ অক্টোবর ২০২৬
এএ




