বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

এসএসসি পাসেই ১৬ জেলায় চাকরি দেবে আড়ং ডেইরি, লাগবে না অভিজ্ঞতা

চাকরি ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০১:২০ পিএম

শেয়ার করুন:

এসএসসি পাসেই ১৬ জেলায় চাকরি দেবে আড়ং ডেইরি, লাগবে না অভিজ্ঞতা
ব্র্যাক এন্টারপ্রাইজ নিয়োগ বিজ্ঞপ্তি 2026

ব্র্যাক এন্টারপ্রাইজ ল্যাব অ্যাসিসটেন্ট (আড়ং ডেইরি) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে এসএসসি পাসেই আবেদন করা যাবে। অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে ফ্রেশারদেরও আবেদনের সুযোগ রয়েছে। নিয়োগপ্রাপ্তদের মাসে ১৫,৪৫৫ টাকা বেতনের পাশাপাশি স্বাস্থ্য ও জীবন বিমা, উৎসব ভাতাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক এন্টারপ্রাইজ

পদের নাম: ল্যাব অ্যাসিসটেন্ট (আড়ং ডেইরি)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান)/কৃষি /ফুড টেকনোলজিতে ডিপ্লোমা 

অন্যান্য যোগ্যতা: দুধের নমুনা গ্রহণ করে পরীক্ষা করার দক্ষতা

অভিজ্ঞতা: অভিজ্ঞদের অগ্রাধিকার, তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

আরও পড়ুন: ৫ জেলায় প্রধান শিক্ষক নিয়োগ দেবে ব্র্যাক, স্নাতকোত্তর পাসে আবেদন

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

বেতন: ১৫,৪৫৫ টাকা (মাসিক) 

অন্যান্য সুবিধা: স্বাস্থ্য ও জীবন বিমা, উৎসব ভাতাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা

কর্মস্থল: রংপুর, বগুরা, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদাহ, পাবনা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ।

কর্মক্ষেত্র: কারখানা

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ২৪ অক্টোবর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর