সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ঢাকা

সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন করতে পারবেন যারা

চাকরি ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১০:১৩ এএম

শেয়ার করুন:

সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন করতে পারবেন যারা
সেভ দ্য চিলড্রেন নিয়োগ বিজ্ঞপ্তি 2026

সেভ দ্য চিলড্রেন ২ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। টেকনিক্যাল স্পেশালিস্ট চাইল্ড প্রোটেকশন এবং টেকনিক্যাল স্পেশালিস্ট মিল পদে এই নিয়োগ  হবে। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী ও অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। আগ্রহীরা ১৭ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: সেভ দ্য চিলড্রেন

১. পদের নাম: টেকনিক্যাল স্পেশালিস্ট-চাই্ল্ড প্রোটেকশন

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর

অন্যান্য যোগ্যতা

শিশু সুরক্ষা, কেস ম্যানেজমেন্ট, আন্তঃসংস্থা নির্দেশিকা ও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি), তত্ত্বাবধান ও প্রশিক্ষণসংক্রান্ত বিষয়ে জ্ঞান থাকতে হবে।

জাতিসংঘের শিশু অধিকার সনদ (ইউএনসিআরসি), মানবাধিকার, শিশু অধিকারভিত্তিক কর্মসূচি এবং প্রকল্প ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

২. পদের নাম: টেকনিক্যাল স্পেশালিস্ট-মিল 

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: নৃবিজ্ঞান, পরিসংখ্যান, নগর ও গ্রামীণ পরিকল্পনা, সমাজবিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞান, ভূগোল, অন্য কোনো সামাজিক বিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা

বাংলা ভাষায় সাবলীল হতে হবে এবং ইংরেজিতে প্রাথমিক যোগাযোগের দক্ষতা থাকতে হবে।

মাইক্রোসফট অফিসসহ কম্পিউটার ব্যবহারে মৌলিক দক্ষতা, পরিমাণগত ও গুণগত তথ্য সংগ্রহ, তথ্য এন্ট্রি, প্রক্রিয়াকরণ ও প্রাথমিক বিশ্লেষণের সক্ষমতা থাকতে হবে।

যোগাযোগ ও উপস্থাপনার দক্ষতাও প্রয়োজন।

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর

আরও পড়ুন: এইচএসসি পাসে ১৮০ ফ্রেশারকে চাকরি দেবে আড়ং

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক

চুক্তির মেয়াদ: ৩০ সেপ্টেম্বর ২০২৭

কর্মস্থল: কক্সবাজার

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ১৭ অক্টোবর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ১ নং পদের জন্য এই লিংকে এবং ২ নং পদের জন্য এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর