ওয়ান ব্যাংক পিএলসি ট্রেইনি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা এই পদে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীর অবশ্যই সংশ্লিষ্ট পদে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিয়োগপ্রাপ্তদের মাসে ৩০ হাজার টাকা বেতন দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ওয়ান ব্যাংক পিএলসি
পদের নাম: ট্রেইনি অফিসার (ক্যাশ/জিবি/অন্যান্য)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর
অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজি ভাষায় (লেখা ও বলায়) ভালো দক্ষতা। কম্পিউটারে (এমএস অফিস প্যাকেজ) দক্ষতা
অভিজ্ঞতা: ১-২ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
আরও পড়ুন: ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন করতে পারবেন যারা
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
বেতন: ৩০,০০০ টাকা
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: যেকোনো স্থান
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ১৭ অক্টোবর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




