মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) সাংবাদিকদের ডিজিটাল ইনভেস্টিগেশন ফেলোশিপের সুযোগ দিচ্ছে। সাংবাদিকদের ডিজিটাল অনুসন্ধানের কৌশল ও টুল ব্যবহারে দক্ষ করে তুলতে ৬ মাসব্যাপী এই কর্মসূচি চলবে। এতে মোট ৬ জনকে সুযোগ দেওয়া হবে। আগ্রহীরা ২৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে ফরম পূরণ করে ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।
কর্মসূচির নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)
কর্মসূচির নাম: ডিজিটাল ইনভেস্টিগেশন ফেলোশিপ
আসনসংখ্যা: ৬
দায়িত্বসমূহ
নির্বাচিত ফেলোদের নির্ধারিত প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন সেশনে অংশ নিতে হবে।
নির্ধারিত ক্লাসওয়ার্ক, অ্যাসাইনমেন্ট ও অনুসন্ধানসংক্রান্ত কাজ সময়মতো সম্পন্ন করতে হবে।
প্রত্যেক ফেলোকে মেন্টরের তত্ত্বাবধানে একটি জনস্বার্থসংশ্লিষ্ট ডিজিটাল অনুসন্ধান নিয়ে কাজ করতে হবে।
ফেলোশিপ চলাকালে অর্জিত তথ্য বা উপকরণ অনুমতি ছাড়া এমনভাবে প্রকাশ করা যাবে না, যাতে চলমান প্রতিবেদনের কাজ বা সংশ্লিষ্ট ব্যক্তির নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়।
ফেলোশিপের নিয়ম, দায়িত্ব পালনে অবহেলা বা অসম্মান প্রদর্শন করলে সংশ্লিষ্ট ফেলোর ফেলোশিপ বাতিল করা হতে পারে।
কর্মসূচির উদ্দেশ্য
সাংবাদিকদের ডিজিটাল অনুসন্ধানের কৌশল ও টুল ব্যবহারে দক্ষ করে তোলা এবং মেন্টরশিপের মাধ্যমে অনলাইন থেকে তথ্য ও প্রমাণ খুঁজে প্রতিবেদন তৈরি করতে সহায়তা করা।
ফেলোশিপে যা যা পাবেন
৬ মাসে ১২ টি সেশনে ডিজিটাল অনুসন্ধানের বিভিন্ন পদ্ধতি ও টুল সম্পর্কে হাতে-কলমে শেখার সুযোগ।
ডিজিটাল অনুসন্ধানী কৌশল ব্যবহার করে প্রতিবেদন তৈরিতে মেন্টরশিপের সুযোগ।
কর্মসূচির মেয়াদ: ৬ মাস
আবেদনের যোগ্যতা: সাংবাদিকতায় ২-৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
আবেদন যেভাবে: ই-মেইল
ই-মেইল ঠিকানা: [[email protected]]
আরও পড়ুন: ৭ সাংবাদিক নিয়োগ দেবে সিটিজেন জার্নাল
আবেদনের সময়সীমা: ২৫ অক্টোবর ২০২৬
নির্দেশনা
এই ফেলোশিপে অংশ নিতে আগ্রহীদের এমআরডিআই নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে।
আবেদনের সঙ্গে সিভির সঙ্গে প্রকাশিত সর্বোচ্চ তিনটি প্রতিবেদন/কাজের লিংক যুক্ত করতে হবে।
ডিজিটাল ইনভেস্টিগেশন করতে চান-এমন একটি রিপোর্টের ধারণাও জমা দিতে হবে।
ফেলো নির্বাচনের ক্ষেত্রে এমআরডিআই-এর সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




