বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে সিটি ব্যাংক, বেতন ৫০,০০০

চাকরি ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ১২:২৮ পিএম

শেয়ার করুন:

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে সিটি ব্যাংক, বেতন ৫০,০০০
সিটি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি 2026

সিটি ব্যাংক পিএলসি ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্রাঞ্চ ব্যাংকিং বিভাগে এই নিয়োগ হবে। এই পদে আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে প্রার্থীকে অবশ্যই যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। নিয়োগপ্রাপ্তদের প্রশিক্ষণকালীন সময়ে মাসে ৫০ হাজার টাকা দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে বেতন বৃদ্ধি পেয়ে তা হবে ৬৫,০০০ টাকা। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: সিটি ব্যাংক পিএলসি

বিভাগ: ব্রাঞ্চ ব্যাংকিং

পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা 

অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: কমপক্ষে ২২ বছর

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

আরও পড়ুন: সিটিজেন জার্নালে চাকরি, আবেদন করতে পারবেন যারা

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন

প্রশিক্ষণকালীন সময়ে ৫০,০০০ টাকা। 

প্রশিক্ষণ শেষে বেতন বৃদ্ধি পেয়ে ৬৫,০০০ টাকা হবে।  

অন্যান্য সুবিধা: পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, সপ্তাহে ২ দিন ছুটি, বিমা, গ্র্যাচুইটি, ক্রেডিট কার্ড, চিকিৎসা ভাতা, উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ১৫ অক্টোবর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন। 

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর