জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিতে (ডব্লিউএফপি) বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রিপোর্টস বিভাগে বিজনেস সাপোর্ট অ্যাসোসিয়েট পদে এই নিয়োগ হবে। জি-৬ গ্রেডে এই পদের চুক্তিভিত্তিক নিয়োগ হবে। চুক্তির মেয়াদ ১২ মাস। প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
পদের নাম: বিজনেস সাপোর্ট অ্যাসোসিয়েট
বিভাগ: রিপোর্টস
গ্রেড: জি-৬
পদসংখ্যা: ১
দায়িত্বসমূহ
নিয়োগপ্রাপ্তকে অপারেশনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট (ওআইএম) ও পারফরম্যান্স রিপোর্টিং-সংক্রান্ত বিভিন্ন কাজে নির্বাহী সহকারী হিসেবে দায়িত্ব পালন।
বিভিন্ন প্রতিবেদন, নথি, চিঠিপত্র ও ব্রিফিং নোট প্রস্তুত বা সমন্বয় এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও গবেষণা।
ওআইএম ও রিপোর্টিং-সংক্রান্ত রেকর্ড এবং ডাটাবেজ সংরক্ষণ, সংশ্লিষ্ট চিঠিপত্র ও নথি পর্যালোচনা এবং প্রয়োজন অনুযায়ী সংশোধন।
ব্যবস্থাপক ও রিপোর্টিং কর্মকর্তাদের বিভিন্ন তথ্য সংগ্রহে সহায়তা।
বার্ষিক কান্ট্রি রিপোর্ট প্রস্তুত ও প্রকাশে বিভিন্ন ইউনিটের সঙ্গে সমন্বয়।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান, সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষাগত যোগ্যতা থাকলে অগ্রাধিকার
অভিজ্ঞতা: কমপক্ষে ৬ বছর
ভাষাগত দক্ষতা: বাংলা ও ইংরেজি
চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক
আরও পড়ুন: ৩ পদে চাকরি দেবে আদ্-দ্বীন ফাউন্ডেশন, আবেদনযোগ্য যারা
চুক্তির মেয়াদ: ১২ মাস
বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
ভাতা: ছুটি ও চিকিৎসা বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা
কর্মস্থল: ঢাকা
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ১৪ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট (বাংলাদেশ সময়)
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




