নগদ লিমিটেড ইন্টারনাল অডিট বিভাগে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই অ্যাকাউন্টিং, ফাইন্যান্সে বিবিএ বা ইনফরমেশন সিস্টেমে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট পদে কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নির্বাচিতদের বেতনের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, পূর্ণাঙ্গ স্বাস্থ্য/চিকিৎসা বিমা, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড
বিভাগ: ইন্টারনাল অডিট
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং, ফাইন্যান্সে বিবিএ বা ইনফরমেশন সিস্টেমে বিএসসি
অন্যান্য যোগ্যতা: মোবাইল মানি প্ল্যাটফর্ম, পেমেন্ট সিস্টেম, ডিজিটাল ওয়ালেট এবং টেলিকম ও ব্যাংকিং ব্যবস্থার সমন্বিত কার্যক্রম সম্পর্কে ধারণা
অভিজ্ঞতা: কমপক্ষে ৮ বছর
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
আরও পড়ুন: ২০০ জনকে চাকরি দেবে পদক্ষেপ এনজিও
বয়সসীমা: কমপক্ষে ৩০ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, পূর্ণাঙ্গ স্বাস্থ্য/চিকিৎসা বিমা, বছরে ২টি উৎসব বোনাস
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ১০ অক্টোবর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




