আদ্-দ্বীন ফাউন্ডেশন সাইট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২৯ সেপ্টেম্বর থেকেই আবেদন শুরু হয়েছে, চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। প্রার্থীকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা/বিএসসি ডিগ্রিধারী হতে হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট পদে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিয়োগপ্রাপ্তদের মাসে ৬০ থেকে ৭০ হাজার টাকা বেতন দেওয়া হবে। পাশাপাশি বছরে ২টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি, কর্মী ও পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্যসেবা, শিক্ষা বিষয়ক প্রণোদনাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: আদ্-দ্বীন ফাউন্ডেশন
পদের নাম: সাইট ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা/বিএসসি
অন্যান্য যোগ্যতা: প্রকৌশল প্রতিষ্ঠানে কাজের দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
আরও পড়ুন: রূপায়ন গ্রুপে চাকরি, পাবেন মোবাইল বিল ও লাঞ্চ সুবিধা
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
বেতন: ৬০,০০০-৭০,০০০ টাকা
অন্যান্য সুবিধা: বছরে ২টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি, কর্মী ও পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্যসেবা, শিক্ষা বিষয়ক প্রণোদনা
কর্মস্থল: ঢাকা
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ২৯ অক্টোবর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




