সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ

চাকরি ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পিএম

শেয়ার করুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ
শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারে নিয়োগ বিজ্ঞপ্তি 2026

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১০ম গ্রেডে সিনিয়র স্টাফ নার্স পদে এই নিয়োগ হবে। ১৭ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ৭ অক্টোবর পর্যন্ত। অনলাইন থেকে ফরম ডাউনলোড করে তা পূরণ করে আবেদন করতে হবে।

পদের নাম ও বিবরণ

circular

প্রতিষ্ঠানের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয়

পদের নাম: সিনিয়র স্টাফ নার্স

পদসংখ্যা: ১

আবেদনের যোগ্যতা

এসএসসি/এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ স্কেলে কমপক্ষে ৩ থাকতে হবে। 

নার্সিংয়ে জিপিএ ৪ স্কেলে কমপক্ষে ২ দশমিক ৭৫-সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা ডিপ্লোমা ইন নার্সিং/ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সার্টিফিকেট থাকতে হবে এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে নিবন্ধিত হতে হবে।

শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

চাকরির ধরন: সরকারি, ফুল টাইম

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা 

গ্রেড: ১০

আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মচারী নিয়োগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

অন্যান্য সুবিধা: বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: সরাসরি/ ডাকযোগে

আবেদন ফি: ৭৫০ টাকা 

আবেদনের ঠিকানা: রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়, কক্ষ নম্বর ২০৩। 

আবেদনের সমসয়সীমা: ৭ অক্টোবর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর