বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বাংলাদেশ রেড ক্রিসেন্টে চাকরি, বেতন ৬০ হাজার

চাকরি ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ এএম

শেয়ার করুন:

বাংলাদেশ রেড ক্রিসেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি 2026
বাংলাদেশ রেড ক্রিসেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি 2026

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রজেক্ট ফিল্ড হেলথ অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বৈধ বিএমডিসি নিবন্ধনসহ এমবিবিএস ডিগ্রিধারীরা এই পদে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীর এমএস অফিস এবং ডিজিটাল ডেটা টুল ব্যবহারে দক্ষতা এবং ইন্টার্নশিপ শেষে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নিয়োগ্রপ্রাপ্তদের মাসে ৬০ হাজার টাকা বেতন দেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

পদের নাম: প্রজেক্ট ফিল্ড হেলথ অফিসার

পদসংখ্যা:

শিক্ষাগত যোগ্যতা: বৈধ বিএমডিসি নিবন্ধনসহ এমবিবিএস 

অন্যান্য যোগ্যতা: এমএস অফিস এবং ডিজিটাল ডেটা টুলের ব্যবহারে দক্ষতা

অভিজ্ঞতা: ইন্টার্নশিপ সম্পন্ন করার পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই

চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক

আরও পড়ুন: স্নাতক পাসেই মেরী স্টোপস ক্লিনিকে চাকরি, বেতন ৩৫,০০০

বেতন: ৬০,০০০ টাকা

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

কর্মস্থল: রাজশাহী

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ২৮ সেপ্টেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর