সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

চাকরি ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ এএম

শেয়ার করুন:

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি 2026
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি 2026

বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি (নৌ) এ-২০২৭ ব্যাচে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদভেদে ৮ম শ্রেণি ও এসএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ২০ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ১৩ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী

circular

পদের নাম: নাবিক ও এমওডিসি (নৌ)

ব্যাচ: এ-২০২৭

শিক্ষাগত যোগ্যতা: পদভেদে ৮ম শ্রেণি/এসএসসি পাস

অন্যান্য যোগ্যতা

সাঁতার জানতে হবে। 

অবিবাহিত হতে হবে (বিপত্নীক/তালাকপ্রাপ্ত নয়)।

প্রার্থীর ধরন: পুরুষ

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৭ তারিখে মধ্যে নাবিক পদের জন্য ১৭-২০ বছর এবং এমওডিসি(নৌ) পদের জন্য ১৭-২২ বছর।

চাকরির ধরন: সরকারি, ফুল টাইম

বেতন: সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী

অন্যান্য সুবিধা: বিনামূল্যে ইউনিফর্ম, খাদ্য, আবাসন ও চিকিৎসার সুবিধা, পারিবারিক রেশন সুবিধা, অবসর গ্রহণকালে অবসর ভাতা ও গ্র্যাচুইটি সুবিধা

আরও পড়ুন: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ জনের চাকরি, এসএসসি পাসেও আবেদন

প্রয়োজনীয় কাগজপত্র: মূল অথবা শিক্ষাবোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র (এসএসসি), মূল মার্কসিট (এসএসসি), মূল রেজিস্ট্রেশন কার্ড (এসএসসি), মূল প্রবেশপত্র (এসএসসি)

আবেদনের অযোগ্যতা

সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি হতে বরখাস্তকৃত/বহিস্কৃত/অপসারিত/পদচ্যুত বা স্বেচ্ছায় অব্যাহতির হলে।ৎ

ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত।

দ্বৈত নাগরিকত্ব থাকলে। 

সশস্ত্র বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ চলাকালীন স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে।

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন। 

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর