শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

চাকরি দেবে ব্র্যাক, আবাসনসহ পাবেন যত সুবিধা

চাকরি ডেস্ক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পিএম

শেয়ার করুন:

ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি 2026
ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি 2026

ব্র্যাক এনজিও সিনিয়র প্রজেক্ট অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  কোয়ালিটি কন্ট্রোল, ভাসান চার, এইচসিএমপি বিভাগে এই নিয়োগ হবে। প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তবে টেক্সটাইলে স্নাতক থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তদের বেতন ছাড়াও মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, বিনামূল্যে আবাসন সুবিধা, উৎসবকালীন বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্বকালীন/মাতৃত্বকালীন ছুটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

বিভাগ: কোয়ালিটি কন্ট্রোল, ভাসান চার, এইচসিএমপি

পদের নাম: সিনিয়র প্রজেক্ট অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, তবে টেক্সটাইল বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেয়া হবে

অন্যান্য যোগ্যতা: উন্নয়ন সংস্থা, এনজিওতে কাজের দক্ষতা 

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই

চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক

আরও পড়ুন: প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, বেতন ২ লাখ

কর্মস্থল: হাতিয়া, নোয়াখালী

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, বিনামূল্যে আবাসন সুবিধা, উৎসবকালীন বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্বকালীন/মাতৃত্বকালীন ছুটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ২৩ সেপ্টেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর