বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জর্ডানে ৩০০ বাংলাদেশি নারী গার্মেন্টসকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

চাকরি ডেস্ক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পিএম

শেয়ার করুন:

জর্ডানে ৩০০ বাংলাদেশি নারী গার্মেন্টসকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

সরকারিভাবে জর্ডানের আটলান্টা গার্মেন্টসে ৩০০ বাংলাদেশি গার্মেন্টসকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ‘মেশিন অপারেটর’ পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই মেশিন অপারেটর হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নিয়োগপ্রাপ্তদের জন্য চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে। এছাড়া থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও রয়েছে। আগ্রহীদের ১১ সেপ্টেম্বর মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে।

পদের নাম ও বিবরণ

jordan__1.png_

প্রতিষ্ঠানের নাম: আটলান্টা গার্মেন্টস, জর্ডান

পদের নাম: মেশিন অপারেটর

পদসংখ্যা: ৩০০

দায়িত্বসমূহ

সপ্তাহে ৬ দিন দৈনিক ৮ ঘণ্টা ডিউটি করতে হবে।

ওভারটাইম সুবিধা রয়েছে (ইচ্ছাধীন)।

প্রার্থীর ধরন: নারী

বয়স: ২০-৩৫ বছর

অভিজ্ঞতা: মেশিন অপারেটর হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

চুক্তির মেয়াদ: ৩ বছর, তবে নবায়নযোগ্য

কর্মস্থল: জর্ডান

বেতন: ১৩০ জর্ডানি দিনার

অন্যান্য সুবিধা

থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে।

চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে।

আবেদন যেভাব: সরাসরি সাক্ষাৎকার

আবেদন ফি: ১০০ টাকা

আরও পড়ুন: এইচএসসি পাসে ২০০ ফ্রেশারকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ

সাক্ষাৎকারে তারিখ: ১১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮টা

সরাসরি সাক্ষাৎকারের স্থান: মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দারুস সালাম রোড, মিরপুর, ঢাকা।

প্রয়োজনীয় কাগজপত্র

৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (ব্যাক গ্রাউন্ড সাদা)।

মূল পাসপোর্ট, পুরনো পাসপোর্ট থাকলে অবশ্যই মূল পাসপোর্ট।

৩ টি মোবাইল নম্বর সঙ্গে নিয়ে আসতে হবে।

বর্তমানে চাকরির পরিচয়পত্র/হাজিরা কার্ড, শিক্ষাগত/অভিজ্ঞতার সনদ (যদি থাকে) এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি ও কলম।

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর