ভিওডি বাংলা তাদের নিউজরুমে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সিনিয়র নিউজরুম এডিটর/নিউজরুম এডিটর পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই স্নাতক বা সমমান ডিগ্রিধারী হতে হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ভিওডি বাংলা
বিভাগ: নিউজরুম

পদের নাম: সিনিয়র নিউজরুম এডিটর/নিউজরুম এডিটর
পদসংখ্যা: নির্ধারিত নয়
দায়িত্বসমূহ
দর্শকদের চাহিদা ও সময়ের গুরুত্ব অনুযায়ী যেকোনো বিষয়ের ওপর তাৎক্ষণিক স্টোরি/রিপোর্ট তৈরি করতে হবে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খবর নিয়ে সহজ, সাবলীল ও মানসম্পন্ন সংবাদ তৈরি ও সম্পাদনা করা।
ব্রেকিং নিউজের সময়ে দ্রুত ও নিখুঁতভাবে কাজ করার সক্ষমতা।
ডিজিটাল প্ল্যাটফর্মসমূহ সম্পর্কে স্পষ্ট ও সম্যক ধারণা।
প্রার্থীর উচ্চারণ অবশ্যই শুদ্ধ হতে হবে।
ক্যামেরার সামনে সাবলীলভাবে কথা বলা ও কনটেন্ট উপস্থাপনের অভিজ্ঞতা থাকতে হবে।
রোস্টার অনুযায়ী কাজ করার মানসিকতা থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান
অন্যান্য যোগ্যতা: ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ার জন্য আকর্ষণীয় ডিজিটাল কনটেন্ট তৈরির বাস্তব অভিজ্ঞতা
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
আরও পড়ুন: ৫ পদে সাংবাদিক নিয়োগ দেবে দৈনিক খোলা কাগজ
বয়সসীমা: উল্লেখ নেই
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: উৎসব বোনাস ২টি, বার্ষিক বেতন বৃদ্ধিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা
কর্মস্থল: ঢাকা
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।
এএ




