বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সরকারি খরচে ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণের সুযোগ

চাকরি ডেস্ক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ এএম

শেয়ার করুন:

যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ 2026
যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ 2026

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর দেশের ৬৪ জেলায় বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে বেসিক প্রশিক্ষণের আয়োজন করেছে। সম্পূর্ণ সরকারি খরচে ২ মাস মেয়াদি এ প্রশিক্ষণ হবে। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় এই তথ্য জানিয়েছে।

প্রশিক্ষণের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: যুব উন্নয়ন অধিদপ্তর

প্রশিক্ষণের নাম: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণ

আসন সংখ্যা: নির্ধারিত নয়

প্রশিক্ষণ ফি: সম্পূর্ণ বিনামূল্যে

প্রশিক্ষণের মেয়াদ: ২ মাস 

প্রশিক্ষণের স্থান: দেশের ৬৪ জেলা

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এইচএসসি বা সমমান

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকতে হবে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: ১৮-৩৫ বছর 

অন্যান্য সুবিধা: প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ভাতা এবং খাবার

লিখিত পরীক্ষা: ২৬ সেপ্টেম্বর

মৌখিক পরীক্ষা: ২৭ সেপ্টেম্বর

চূড়ান্ত ফলাফল: ২৯ সেপ্টেম্বর

আরও পড়ুন: ফেসবুক-ইনস্টাগ্রামে চাকরি খুঁজবেন যেভাবে

পরীক্ষা কেন্দ্র ও সময় এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

প্রশিক্ষণ শুরু: ১ অক্টোবর ২০২৬

প্রশিক্ষণ শেষ: ৩০ নভেম্বর ২০২৬

আবেদনের সময়সীমা: ২৩ সেপ্টেম্বর, রাত ১টা ৫৯ মিনিট

নির্দেশনা

প্রশিক্ষণার্থী বাছাইয়ের ক্ষেত্রে কম্পিউটার ও আইসিটি বিষয়ে প্রাথমিক জ্ঞান এবং ইংরেজিতে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

দেশের আটটি বিভাগকে চারটি প্যাকেজে ভাগ করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর