সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বৈশাখী টিভিতে চাকরি, আবেদন করতে পারবেন যারা

চাকরি ডেস্ক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পিএম

শেয়ার করুন:

বৈশাখী টিভিতে চাকরি, আবেদন করতে পারবেন যারা
বৈশাখী টিভি নিয়োগ বিজ্ঞপ্তি 2026

বৈশাখী টেলিভিশন তাদের প্রোডাকশন বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রোগ্রাম প্রডিউসার পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। তবে মিডিয়া স্টাডিজ, টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ অথবা নাট্যকলায় ডিগিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট পদে যোগ্য ও অভিজ্ঞ হতে হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে। আবেদনের সময়সীমা ১৫ সেপ্টেম্বর ২০২৬।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: বৈশাখী টেলিভিশন

পদের নাম: প্রোগ্রাম প্রডিউসার

Boishakhi_TV_Circular

পদসংখ্যা: নির্ধারিত নয়

দায়িত্বসমূহ

টক শো, মিউজিক্যাল প্রোগ্রাম, লাইফস্টাইল শো, রিয়েলিটি শো এবং বিশেষ দিবসের অনুষ্ঠানের জন্য ইউনিক কনসেপ্ট, আইডিয়া এবং স্ক্রিপ্ট তৈরি করতে হবে।

প্রি-প্রডাকশন প্ল্যানিং, বাজেট তৈরি, কাস্টিং, শুটিং শিডিউল এবং পোস্ট-প্রডাকশনসহ (এডিটিং, গ্রাফিক্স ও সাউন্ড মিক্সিং) পুরো অনুষ্ঠান নির্মাণ প্রক্রিয়া তদারকি করা।

ইনডোর স্টুডিও রেকর্ডিং এবং আউটডোর/লোকেশন শুটিং দক্ষতার সঙ্গে পরিচালনা করা। 

ফ্লোর ম্যানেজমেন্ট, ক্যামেরা, লাইটিং এবং অডিও টিমের সঙ্গে সমন্বয় করা।

প্রতিটি অনুষ্ঠানের কনটেন্ট যেন চ্যানেলের সম্পাদকীয় নীতিমালা, দেশীয় সংস্কৃতি ও সম্প্রচার আইন মেনে তৈরি হয় তা নিশ্চিত করা।

নির্ধারিত অনুষ্ঠানের জন্য উপস্থাপক, শিল্পী, অতিথি এবং সেলিব্রিটিদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করা।

অনুষ্ঠান প্রচার এবং তা দর্শকপ্রিয় করতে মার্কেটিং, ব্র‍্যান্ডিং এবং ডিজিটাল মিডিয়া টিমের সঙ্গে যৌথভাবে কাজ করা।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর, মিডিয়া স্টাডিজ, টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ অথবা নাট্যকলায় ডিগিধারীদের অগ্রাধিকার

অন্যান্য যোগ্যতা

মানসম্পন্ন এবং জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান নির্মাণের পূর্ব রেকর্ড থাকতে হবে।

নন-লিনিয়ার এডিটিং, ক্যামেরা অ্যাঙ্গেল, লাইটিং এবং স্টুডিওর অডিও-ভিজুয়াল ইকুইপমেন্ট সম্পর্কে সমক্য জ্ঞান।

চমৎকার নেতৃত্বের ক্ষমতা।

বাংলা ও ইংরেজি উভয় ভাষায় স্ক্রিপ্ট লেখার দক্ষতা।

আরও পড়ুন: অনলাইন পত্রিকায় সাব এডিটর পদে চাকরি, হোম অফিসের সুযোগ

চাপের মাঝে কাজ করার মানসিকতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৫-৭ বছর

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

বেতন ও ভাতা: আলোচনা সাপেক্ষে

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ১৫ সেপ্টেম্বর ২০২৬

আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর