ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি তাদের প্রশাসনিক ও কারিগরি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ২৭ পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট পদে যোগ্য ও দক্ষ হতে হবে। পদভেদে ৩০ থেকে ৫০ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
১. পদের নাম: পরিচালক, গ্লোবাল এনগেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশন
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর
অভিজ্ঞতা: কমপক্ষে ১৫ বছর
২. পদের নাম: চিফ টেকনোলজি অফিসার
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি, স্নাতকোত্তর ডিগ্রি বা উচ্চতর পেশাগত যোগ্যতা থাকলে অগ্রাধিকার
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১০ এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন/টেকনিক্যাল নেতৃত্বে ৫ বছর
৩. পদের নাম: রিসার্চ অফিসার
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে এমএ, এমএসসি বা সমমানের ডিগ্রি
৪. পদের নাম: সিনিয়র ডিপার্টমেন্টাল অফিসার
পদসংখ্যা: ৪
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি
অভিজ্ঞতা: ১-২ বছর
৫. পদের নাম: সিনিয়র ল্যাব অফিসার, সিএসই-ডিজিটাল সিস্টেমস ল্যাব
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক
অন্যান্য যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
৬. পদের নাম: সিনিয়র ল্যাব অফিসার, সিএসই
পদসংখ্যা: ৩
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক
অন্যান্য যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
৭. পদের নাম: সিনিয়র ল্যাব অফিসার, পদার্থবিজ্ঞান বিভাগ
আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: ফিজিক্স বা অ্যাপ্লায়েড ফিজিকস বিষয়ে এমএসসি ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: থিসিস বা সমমানের গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
৮. পদের নাম: সিনিয়র ল্যাব অফিসার, ফার্মেসি বিভাগ
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: ফার্মেসি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
৯. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং, ফাইন্যান্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর অথবা এমবিএ ডিগ্রি
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
১০. পদের নাম: সিকিউরিটি ইন্সপেক্টর
আরও পড়ুন: চাকরি দেবে ব্যাংক আলফালাহ্, লাগবে যেসব যোগ্যতা
পদসংখ্যা: ৩
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি,
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর
অন্যান্য যোগ্যতা: অবসরপ্রাপ্ত সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমানবাহিনীর সদস্যদের অগ্রাধিকার
১১. পদের নাম: আইসিএস অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ৩
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা সমমানের বিষয়ে ডিপ্লোমা
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে অগ্রাধিকার
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
১২. পদের নাম: লিফট অপারেটর
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান
আরও পড়ুন: রাজউক উত্তরা মডেল কলেজে শিক্ষক নিয়োগ
অন্যান্য যোগ্যতা
লিফট পরিচালনার প্রশিক্ষণ সনদ থাকতে হবে
সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
১৩. পদের নাম: মেসেঞ্জার
পদসংখ্যা: ৪
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ১৭ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




