বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বিভিন্ন জেলায় প্রতিনিধি নিয়োগ দেবে চ্যানেল ওয়ান

চাকরি ডেস্ক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ এএম

শেয়ার করুন:

বিভিন্ন জেলায় প্রতিনিধি নিয়োগ দেবে চ্যানেল ওয়ান
চ্যানেল ওয়ান নিয়োগ বিজ্ঞপ্তি 2026

চ্যানেল ওয়ান তাদের ডিজিটাল বিভাগে জেলা প্রতিনিধি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের বিভিন্ন জেলা ছাড়াও বেনাপোল স্থলবন্দর (যশোর), হিলি স্থলবন্দর (দিনাজপুর), তামাবিল স্থলবন্দর (সিলেট), টেকনাফ স্থলবন্দর (কক্সবাজার), মোংলা বন্দর, সৈয়দপুর, ভালুকা, ভৈরবের মতো গুরুত্বপূর্ণ স্থল ও সমুদ্রবন্দর এলাকায় এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই শুদ্ধ উচ্চারণ ও সাবলীল বাংলা জানতে হবে এবং বাচনভঙ্গি সুন্দর হতে হবে। একইসঙ্গে মোটরসাইকেল থাকা বাধ্যতামূলক। আগ্রহীরা ই-মেইলে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: চ্যানেল ওয়ান

বিভাগ: ডিজিটাল বিভাগ

channel_one_circular

পদের নাম: জেলা প্রতিনিধি

আবেদনের যোগ্যতা

বাংলা উচ্চারণ শুদ্ধ ও সাবলীল এবং বাচনভঙ্গি সুন্দর হতে হবে।

লাইভ রিপোর্টিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে।

মানসম্মত ও স্বচ্ছ ভিডিও ফুটেজ সংগ্রহ ও দ্রুত শেয়ারে দক্ষ।

স্টোরি টেলিং ও সংবাদ প্রতিবেদন তৈরিতে পারদর্শী।

ডিজিটাল কনটেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে।

ভিডিও এডিটিংয়ে দক্ষ হতে হবে।

মোটরসাইকেল থাকা বাধ্যতামূলক।

বয়সসীমা: ৩০ বছর

দেশের বিভিন্ন জেলাসহ নিম্নোক্ত গুরুত্বপূর্ণ স্থল ও সমুদ্রবন্দর এলাকায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে-

১. বেনাপোল স্থলবন্দর (যশোর)

২. হিলি স্থলবন্দর (দিনাজপুর)

৩. তামাবিল স্থলবন্দর (সিলেট)

৪. টেকনাফ স্থলবন্দর (কক্সবাজার)

৫. মোংলা বন্দর

৬. সৈয়দপুর

৭. ভালুকা

৮. ভৈরব

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

আরও পড়ুন: বিটিভিতে কর্মী তালিকাভুক্তি, আবেদন করবেন যেভাবে

বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

আবেদন যেভাবে: ই-মেইল

ই-মেইল ঠিকানা: [[email protected]]

আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদ ও জেলার নাম উল্লেখ করতে হবে। একইসঙ্গে সিভির সঙ্গে ১ মিনিটের একটি অ্যাজ-লাইভ পাঠাতে হবে।

আবেদনের সময়সীমা: ১৫ সেপ্টেম্বর ২০২৬

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর