ব্র্যাক তাদের এডুকেশন প্রোগ্রামে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। একাডেমিক কোঅর্ডিনেটর পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই শিক্ষা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। একইসঙ্গে শিক্ষা প্রদান, শিক্ষক প্রশিক্ষণ, একাডেমিক সুপারভিশন বা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট (ইসিডি)বা প্রাথমিক শিক্ষা কার্যক্রমে সরাসরি ২ থেকে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে মাদ্রাসা থেকে পাস করা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: একাডেমিক কোঅর্ডিনেটর
প্রজেক্ট: এডুকেশন প্রোগ্রাম
দায়িত্বসমূহ
মাদ্রাসা সুপারিনটেনডেন্টদের জন্য নেতৃত্বমূলক প্রশিক্ষণে সহায়তা করা।
প্রকল্পের প্রয়োজনীয়তা, মূল্যায়ন পদ্ধতি এবং নির্ধারিত মানদণ্ডের সঙ্গে সঙ্গতি রেখে সমীক্ষা পরিচালনা করা।
শিক্ষকদের জ্ঞান, দক্ষতা এবং ক্লাসরুম পারফর্ম্যান্স জোরদারের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান।
প্রতি দুই মাসে একবার রিফ্রেশার সেশন পরিচালনা করা।
নির্ধারিত মাদ্রাসাসমূহে নিয়মিত ক্লাসরুম অবজারভেশন বা শ্রেণীকক্ষ পর্যবেক্ষণ পরিচালনা করা।
সক্রিয় এবং খেলাধুলাভিত্তিক শিক্ষণ পদ্ধতি প্রচারের লক্ষ্যে গঠনমূলক মতামত, কোচিং এবং মেন্টরিং প্রদান করা।
শিক্ষাগত যোগ্যতা: শিক্ষা, সামাজিক বিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক, বিএ, বি.এড, বিএসসি বা সমমান ডিগ্রি। মাদ্রাসা থেকে পাস করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যান্য যোগ্যতা
ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন, বি.এড, বা সংশ্লিষ্ট শিক্ষণপদ্ধতি সংক্রান্ত সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
চমৎকার প্রশিক্ষণ পরিচালনা, সক্রিয় শ্রবণ, পেডাগজিক্যাল কোচিং এবং রিপোর্ট লেখার দক্ষতা।
মোবাইল এলএমএস অ্যাপ্লিকেশন এবং ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মসহ ডিজিটাল টুলসে দক্ষ হতে হবে।
জাতীয় প্রাথমিক ও ইবতেদায়ী পাঠ্যক্রম, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট (ইসিডি) নীতি, সক্রিয় শিক্ষণ কৌশল এবং ক্লাসরুম মূল্যায়ন সরঞ্জাম সম্পর্কে শক্তিশালী জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ২-৩ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
আরও পড়ুন: আদ্-দ্বীন ফার্মায় ডিপো ইনচার্জ পদে চাকরি
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
বেতন: সংস্থার নীতিমালা অনুযায়ী
অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা
কর্মস্থল: যেকোনো স্থান
আবেদন শুরু: ৩১ আগস্ট ২০২৬
আবেদনের সময়সীমা: ৬ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ





