মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

City Bank CityTouch

সোনালী ব্যাংকে চাকরি, বেতন আড়াই লাখ

চাকরি ডেস্ক
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ এএম

শেয়ার করুন:

সোনালী ব্যাংকে চাকরি, বেতন আড়াই লাখ
সোনালী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি 2026

সোনালী ব্যাংক চিফ সিকিউরিটি অফিসার (সিএসও) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) পদমর্যাদার এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ হবে। চুক্তির মেয়াদ ২ বছর। প্রার্থীকে অবশ্যই স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। একইসঙ্গে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর বা সমপদমর্যাদার কর্মকর্তা হতে হবে। আগ্রহীদের ডাক, কুরিয়ার অথবা সরাসরি আবেদনের আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: সোনালী ব্যাংক

পদের নাম: চিফ সিকিউরিটি অফিসার

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি, কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য নয়।

অন্যান্য যোগ্যতা: সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর বা সমপদমর্যাদার কর্মকর্তা হতে হবে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: সর্বোচ্চ ৫২ বছর, ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে

চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক

চুক্তির মেয়াদ: ২ বছর

আরও পড়ুন: ৩ জেলায় ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে যমুনা ব্যাংক

বেতন: ২ লাখ ৫০ হাজার টাকা

অন্যান্য সুবিধা: বছরে উৎসব বোনাস ২টি (মূল বেতনের সমপরিমাণ), ইনসেনটিভ বোনাস, টিএ/ডিএ ভাতা, মাসিক সংবাদপত্র বিল এবং মোবাইল বিলসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে: ডাক/কুরিয়ার/সরাসরি

ঠিকানা: জেনারেল ম্যানেজার, মানবসম্পদ উন্নয়ন বিভাগ, সোনালী ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়, ৩৫-৪২, ৪৪ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা।

আবেদনপত্রের সঙ্গে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র যুক্ত করতে হবে।

আবেদনের সময়সীমা: ২৯ সেপ্টেম্বর ২০২৬

বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর