শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ঢাকা

ইবনে সিনায় চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড, ভাতা

চাকরি ডেস্ক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ১২:০২ পিএম

শেয়ার করুন:

ইবনে সিনায় চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড, ভাতা
ইবনে সিনা নিয়োগ বিজ্ঞপ্তি 2026

দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি তাদের সাপ্লাই চেইন বিভাগে এক্সিকিউটিভ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। অথবা যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে পিজিডি সার্টিফিকেট থাকতে হবে। নিয়োগপ্রাপ্তদের বেতন ছাড়াও  চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, দুপুরের খাবার, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি

বিভাগ: সাপ্লাই চেইন

পদের নাম: এক্সিকিউটিভ

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অথবা যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে পিজিডি

অন্যান্য যোগ্যতা

ইংরেজি ও বাংলা উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা।

কম্পিউটার জানা আবশ্যক।

অভিজ্ঞতা: অভিজ্ঞদের অগ্রাধিকার, তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবে

চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

আরও পড়ুন: এসিআই মোটরসে চাকরি, থাকছে মোবাইল বিল ও লাঞ্চ সুবিধা

বয়সসীমা: ২৫-৩২ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, গ্র্যাচুইটি, লভ্যাংশ, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবারের সুবিধা, বছরে ২টি উৎসব বোনাসসহি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।

কর্মস্থল: ঢাকা 

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ৮ সেপ্টেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর