মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

৫ বিভাগে নার্স নিয়োগ দেবে আদ্-দ্বীন ফাউন্ডেশন

চাকরি ডেস্ক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ০৫:২২ পিএম

শেয়ার করুন:

৫ বিভাগে নার্স নিয়োগ দেবে আদ্-দ্বীন ফাউন্ডেশন
আদ্-দ্বীন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2026

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ৫ বিভাগে নার্স নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আইসিইউ, এনআইসিইউ, সার্জারি ওটি, গাইনি ওটি, পেডিয়াট্রিক বিভাগে সিনিয়র স্টাফ নার্স পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই  বিএনএমসি স্বীকৃত নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি বিষয়ে বিএসসি/ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল

বিভাগ: আইসিইউ, এনআইসিইউ, সার্জারি ওটি, গাইনি ওটি, পেডিয়াট্রিক

779944531_1354973930126488_4930210778334847081_n

পদের নাম: সিনিয়র স্টাফ নার্স

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি বিষয়ে বিএসসি/ডিপ্লোমা ডিগ্রিধারী

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

কর্মস্থল: মগবাজার, ঢাকা

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আরও পড়ুন: নারীদের চাকরি দেবে আদ্-দ্বীন ফাউন্ডেশন

অন্যান্য সুবিধা: দুটি উৎসব বোনাস , প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, হোস্টেল সুবিধা, কর্মচারী ও পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্য সুবিধা, সন্তানদের জন্য শিক্ষা প্রণোদনা, নৈমিত্তিক ছুটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।

আবেদন যেভাবে: ই-মেইল

ই-মেইল ঠিকানা: [[email protected]]

আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। 

আবেদনের সময়সীমা: ৩০ আগস্ট ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে যোগাযোগ করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর