মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

৮ বিটে স্টাফ রিপোর্টার নিয়োগ দেবে ঢাকা স্ট্রিম

চাকরি ডেস্ক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ০২:০৪ পিএম

শেয়ার করুন:

৮ বিটে স্টাফ রিপোর্টার নিয়োগ দেবে ঢাকা স্ট্রিম
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2026

ঢাকা স্ট্রিম স্টাফ রিপোর্টার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৮টি শূন্যপদে এই নিয়োগ হবে। প্রার্থীদের অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট বিটে অভিজ্ঞ, উদ্যমী এবং ডিজিটাল মিডিয়ায় দক্ষ হতে হবে। আগ্রহীরা ই-মেইলে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ঢাকা স্ট্রিম

পদের নাম: স্টাফ রিপোর্টার

782492699_4062459527389493_1554491927585578905_n

পদসংখ্যা: ৮, প্রতি বিটে ১ জন

বিটসমূহ

১. হাইকোর্ট এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)

২. সচিবালয়

৩. অপরাধ এবং দুর্নীতি দমন কমিশন 

৪. রাজনীতি (বিএনপি বিট)

৫. স্বাস্থ্য

৬. কূটনৈতিক বিট 

৭. সংস্কৃতি এবং বিনোদন

৮. সেবা খাত (সিটি করপোরেশন, রাজউক, ওয়াসা, পরিবহন)

দায়িত্বসমূহ

নিয়মিত নির্ধারিত বিট কভার করা এবং আপডেট থাকা।

সংবাদ সংগ্রহে শক্তিশালী নেটওয়ার্ক তৈরি এবং বজায় রাখা।

নির্ভুলভাবে দ্রুত ব্রেকিং নিউজের প্রতিবেদন লেখা ও জমা দেওয়া।

কর্মকর্তা, বিশেষজ্ঞ এবং স্টেকহোল্ডারদের সঙ্গে  সাক্ষাৎকার পরিচালনা করা।

দৈনিক, গভীর, ফলো-আপ এবং বিশ্লেষণাত্মক গল্প তৈরি করা। 

তথ্য, নথিপত্র, বিবৃতি এবং ডেটা যাচাই করা। 

ডেস্ক সম্পাদক, ফটোগ্রাফার, ভিডিও সাংবাদিক এবং মাল্টিমিডিয়া দলের সঙ্গে কাজ করা।

ভিডিও রিপোর্ট, লাইভ কভারেজ, এক্সপ্লেনার এবং সোশ্যাল কন্টেন্ট সহ মাল্টিমিডিয়া স্টোরিটেলিংয়ে অবদান রাখা।

প্রয়োজন অনুসারে ক্যামেরার সামনে বা ভয়েস-ওভার প্রদান করা। 

সাংবাদিকতার নীতি ও সম্পাদকীয় মান অনুসরণ করা। 

আরও পড়ুন: বাংলাদেশ বুলেটিনে চাকরি, আবেদন করতে পারবেন যারা

প্রয়োজনে ফিল্ড অ্যাসাইনমেন্ট এবং অনিয়মিত ঘণ্টার জন্য প্রস্তুত থাকা।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক

অন্যান্য যোগ্যতা

বাংলাদেশের কারেন্ট অ্যাফেয়ার্স, প্রতিষ্ঠান এবং সংবাদ পরিবেশ সম্পর্কে সমক্য ধারণা।

শক্তিশালী সংবাদ বিচার এবং জনস্বার্থের গল্প বাছাইয়ের ক্ষমতা।

চমৎকার রিপোর্টিং, সাক্ষাৎকার, তথ্য-যাচাই এবং গবেষণা দক্ষতা। 

বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় দক্ষতা। 

ভিডিও রিপোর্টিং, মোবাইল সাংবাদিকতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টোরিটেলিংসহ মাল্টিমিডিয়ায় কাজের অভিজ্ঞতা।

ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, ভিডিও এবং অন্যান্য ডিজিটাল ফরম্যাটে কাজের যোগ্যতা।

আরও পড়ুন: সাংবাদিক নিয়োগ দেবে প্রথম আলো

সিএমএস প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া টুলস এবং মৌলিক ডিজিটাল অ্যানালিটিক্স সম্পর্কে ধারণা

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিটে ৩-৫ বছর

চাকরির ধরন: বেসরকারি, ফুল-টাইম

বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদনের সময়সীমা: ১০ সেপ্টেম্বর ২০২৬

আবেদন যেভাবে: ই-মেইল

ই-মেইল ঠিকানা: [[email protected]]

আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর