দেশ টিভি তাদের এনসিএ বিভাগে সাংবাদিক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ন্যাশনাল ডেস্কে নিউজ রুম এডিটর পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট পদে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। নিয়োগপ্রাপ্তদের বেতন ছাড়াও দুটি উৎসব বোনাস, বার্ষিক বেতন পর্যালোচনা, মোবাইল বিলসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: দেশ টিভি
বিভাগ: এনসিএ
পদের: নিউজ রুম এডিটর (ন্যাশনাল ডেস্ক)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: গণযোগাযোগ ও সাংবাদিকতা/মিডিয়া স্টাডিজে কমপক্ষে স্নাতক।
অন্যান্য যোগ্যতা
অগ্রাধিকারের ভিত্তিতে একাধিক কাজ এবং সময়সূচি মেনে সম্পন্ন করার ক্ষমতা।
ভালো যোগাযোগ এবং সমন্বয় দক্ষতা।
লিখিত এবং প্রমিত বাংলায় যোগাযোগ দক্ষতা দখল।
ফটো এবং ভিডিও এডিটিং টুলস সম্পর্কে মৌলিক জ্ঞান।
সংবাদ বিচার এবং সম্পাদকীয় মান সম্পর্কে শক্তিশালী ধারণা।
সম্পাদকীয় নিয়ম মেনে নির্ভুল সংবাদ সম্পাদনায় দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১-২ বছর
দায়িত্বসমূহ
সহজ ও আকর্ষণীয় ভাষায় সংবাদ প্রতিবেদন তৈরি করা।
টেলিভিশন এবং ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য স্ক্রিপ্ট লেখা এবং ভিডিও সম্পাদনা করা।
রিপোর্টার ও মাঠপর্যায়ের দলগুলোর সঙ্গে কার্যকর যোগাযোগ সমন্বয় ও বজায় রাখা।
আরও পড়ুন: ডিজিটাল বিভাগে সাংবাদিক নিয়োগ দেবে গ্লোবাল টিভি বাংলাদেশ
জাতীয় ও আন্তর্জাতিক সমসাময়িক বিষয়ে সচেতন থাকা।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: দুটি উৎসব বোনাস, বার্ষিক বেতন পর্যালোচনা, মোবাইল বিলসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
কর্মস্থল: ঢাকা
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ২৮ আগস্ট ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।




