রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

ইমাম-হাফেজ ও মাদরাসা শিক্ষার্থীদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ০৩:২৮ পিএম

শেয়ার করুন:

ইমাম-হাফেজ ও মাদরাসা শিক্ষার্থীদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ
ইমাম প্রশিক্ষণ একাডেমি ভর্তি বিজ্ঞপ্তি 2026
ইমাম, হাফেজ, মাদরাসা শিক্ষার্থী ও বেকার যুবকদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেবে ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠানটি দুই মাসব্যাপী ৭টি কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসব কোর্সে কম্পিউটার ব্যবহারের মৌলিক বিষয় থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় দক্ষতা শেখানো হবে। ২০২৬-২৭ অর্থবছরে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, দিনাজপুর ও গোপালগঞ্জ প্রশিক্ষণ কেন্দ্রে এ কোর্স অনুষ্ঠিত হবে। আগ্রহীদের ৬ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত হয়ে লিখিত ফরম জমাদানের মাধ্যমে ভর্তির জন্য আবেদন করতে হবে।

প্রশিক্ষণের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ইমাম প্রশিক্ষণ একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন

প্রশিক্ষণের নামসমূহ

iamam
১. কম্পিউটারের মৌলিক ধারণা

২. মাইক্রোসফট ওয়ার্ড ও বাংলা-ইংরেজি টাইপিং

৩. মাইক্রোসফট এক্সেল

৪. মাইক্রোসফট অ্যাকসেস

৫. পাওয়ার পয়েন্ট ও প্রেজেন্টেশন তৈরি

৬. ইন্টারনেট ব্রাউজিং ও ই-মেইল যোগাযোগ

৭. কম্পিউটার ট্রাবলশুটিং ও সমস্যা সমাধান

প্রশিক্ষণের সময়কাল: ২ মাস, ৭ সেপ্টেম্বর- ৫ নভেম্বর ২০২৬ 

কোর্স ফি: সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ

আবেদন ফি: ৫০০ টাকা

জামানত: ১ ,০০০ টাকা, প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর জামানতের টাকা সনদপত্রের সঙ্গে ফেরত দেওয়া হবে।

বাছাই ও ভর্তি পরীক্ষা: ৭ সেপ্টেম্বর ২০২৬

আবেদনের যোগ্যতা: প্রার্থীকে কমপক্ষে দাখিল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সব সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। 

ইমামদের স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে ইমামতির প্রমাণপত্র জমা দিতে হবে।

মাদ্রাসা শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের দেওয়া প্রমাণপত্র জমা দিতে হবে।

এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।

অন্যান্য সুবিধা: প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের ইমাম প্রশিক্ষণ একাডেমি ও ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সনদপত্র দেওয়া হবে

আবেদনের সময়সীমা: ৬ সেপ্টেম্বর ২০২৬

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর