নগদ লিমিটেড তাদের আইটি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সিকিউরিটি বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অ্যাসিস্ট্যান্ট লিড ইঞ্জিনিয়ার পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই বিএসসি/এমএসসি ডিগ্রিধারী হতে হবে। নির্বাচিতদের বেতন ছাড়াও মোবাইল বিল, বছরে ২টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, সপ্তাহে ২ দিন ছুটি, পূর্ণাঙ্গ স্বাস্থ্য/চিকিৎসা বিমাসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট লিড ইঞ্জিনিয়ার
বিভাগ: আইটি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সিকিউরিটি
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি/এমএসসি
অন্যান্য যোগ্যতা: আর্থিক প্রযুক্তিতে কাজের দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ৬ বছর
চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
আরও পড়ুন: ফ্রেশারদের চাকরি দেবে ওয়ালটন, বয়সসীমা ৩২
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, বছরে ২টি উৎসবকালীন বোনাস, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, পূর্ণাঙ্গ স্বাস্থ্য/চিকিৎসা বিমা।
আবেদন যেভাবে: অনলাইনে
আবেদনের সময়সীমা: ২৯ আগস্ট ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




