বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ব্রুনাইয়ের বিভিন্ন কোম্পানিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ব্রুনাইয়ের ১২ টি কোম্পানির বিভিন্ন বিভাগের ১৭২ পদে এই নিয়োগ হবে। আগ্রহীদের সংশ্লিষ্ট পদে ২ থেকে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পদগুলোতে পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
পদসংখ্যা: ১৭
চাকরির ধরন: চুক্তিভিত্তিক

চুক্তির মেয়াদ: ২ বছর, নবায়নযোগ্য
কর্মঘণ্টা: দৈনিক ৮ ঘণ্টা
প্রার্থীর ধরন: পুরুষ
আবেদনের ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে ২-৩ বছরের কাজের অভিজ্ঞতা
বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আরও পড়ুন: ২৯ পদে ৬৭ জনকে চাকরি দেবে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস
অন্যান্য সুবিধা
থাকা ও বিমান ভাড়া কোম্পানি/নিয়োগকর্তা বহন করবে।
ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী মেডিক্যাল, বিমা, ছুটিসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।।
আবেদন যেভাবে: অনলাইন
আবেদন ফি: ১০০ টাকা
আবেদনের সময়সীমা: ২৩ আগস্ট ২০২৬, বিকাল ৪ টা
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




