বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ঢাকা

জেলা প্রতিনিধি নিয়োগ দেবে রাইজিংবিডি ডটকম

চাকরি ডেস্ক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ১১:৩০ এএম

শেয়ার করুন:

জেলা প্রতিনিধি নিয়োগ দেবে রাইজিংবিডি ডটকম
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2026

রাইজিংবিডি ডটকম জেলা প্রতিনিধি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভোলা, পিরোজপুর, রাজবাড়ী, মেহেরপুর, জামালপুর ও জয়পুরহাট জেলায় এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই  সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক বা সমমান পাস। আগ্রহীরা ই-মেইলে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: রাইজিংবিডি.কম

পদের নাম: জেলা প্রতিনিধি

776578651_10239559248933523_8630420926599223496_n

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান পাস

অন্যান্য যোগ্যতা

শুদ্ধ বাংলায় দ্রুত সংবাদ ও প্রতিবেদন লেখার দক্ষতা থাকতে হবে।

মানসম্মত ছবি তোলার পাশাপাশি ভিডিও ধারণ ও সম্পাদনা বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকতে হবে।

নিজ জেলা সম্পর্কে সম্যক ধারণা এবং স্থানীয় তথ্যসূত্রের সঙ্গে সুসম্পর্ক থাকবে। 

আরও পড়ুন: মোজো সাংবাদিক নিয়োগ দেবে দূরবীন

জেলা সদরের বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া হবে।

দায়িত্ব: নিজ জেলার সংবাদ ও প্রতিবেদন সংগ্রহ এবং প্রেরণ করা

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

কর্মস্থল: ভোলা, পিরোজপুর, রাজবাড়ী, মেহেরপুর, জামালপুর ও জয়পুরহাট

আবেদন যেভাবে: ই-মেইল

ই-মেইল ঠিকানা: ([email protected])

আবেদনের সময় অবশ্যই ই-মেইলের সাবজেক্ট লাইনে পদের নাম উল্লেখ করতে হবে। 

আবেদনের সময়সীমা: ২৫ আগস্ট ২০২৬

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর