ডাচ-বাংলা ব্যাংক (ডিবিবিএল) তাদের মানবসম্পদ বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। নিয়োগপ্রাপ্তদের প্রবেশনকালীন সময়ে মাসে ৭০,০০০ টাকা বেতন দেওয়া হবে। এক বছর পর সিনিয়র অফিসার পদে চাকরি স্থায়ী হলে বেতন হবে ৯৭,৪৮৩ টাকা। এই পদে নতুনরাও আবেদন করতে পারবেন। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ডাচ-বাংলা ব্যাংক (ডিবিবিএল)
বিভাগ: হিউম্যান রিসোর্সেস
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক, সিজিপিএ ৪ এর মধ্যে ন্যূনতম ৩ অথবা ৫ এর মধ্যে নূন্যতম ৩ দশমিক ৭৫ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
অন্যান্য যোগ্যতা
চমৎকার বিশ্লেষণাত্মক ও সমস্যা সমাধানের দক্ষতা থাকবে।
বাংলা ও ইংরেজিতে কার্যকর যোগাযোগে দক্ষ হতে হবে।
আরও পড়ুুন: ডাচ-বাংলা ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগ
দলের সঙ্গে কাজ করার মানসিকতা এবং নতুন পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা থাকবে।
দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
অভিজ্ঞতা: বাধ্যতামূলক নয়, নতুনরাও আবেদন করতে পারবেন।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
বেতন
এক বছর শিক্ষানবিশকালে বেতন হবে ৭০,০০০ টাকা।
এক বছর পর সিনিয়র অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে বেতন হবে ৯৭,৪৮৩ টাকা।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: দেশের যেকোনো স্থান
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




