সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ঢাকা

বিডিজবসে ফ্রেশারদের চাকরি, সপ্তাহে ২ দিন ছুটিসহ পাবেন প্রভিডেন্ট ফান্ড

চাকরি ডেস্ক
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০১:২৮ পিএম

শেয়ার করুন:

বিডিজবসে ফ্রেশারদের চাকরি, সপ্তাহে ২ দিন ছুটিসহ পাবেন প্রভিডেন্ট ফান্ড
বিডিজবসে ফ্রেশারদের চাকরি, সপ্তাহে ২ দিন ছুটিসহ পাবেন প্রভিডেন্ট ফান্ড

বিডিজবস ডটকম লিমিটেড জুনিয়র মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। নির্বাচিতদের বেতন ছাড়াও চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, মুনাফার অংশ, সপ্তাহে ২ দিন ছুটি, আংশিক ভর্তুকিতে দুপুরের খাবার, বছরে বেতন পর্যালোচনা ও ২টি উৎসব বোনাসসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: বিডিজবস ডটকম লিমিটেড

পদের নাম: জুনিয়র মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার

পদসংখ্যা:

চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক

অন্যান্য যোগ্যতা

কটলিন, অ্যান্ড্রয়েড এসডিকে, জেটপ্যাক কম্পোজ, এক্সএমএল ও অ্যান্ড্রয়েড স্টুডিও সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

রেস্টফুল এপিআই, জেসন, ফায়ারবেস এবং গিট সম্পর্কে ধারণা থাকতে হবে।

ভালো যোগাযোগ দক্ষতা এবং দলগতভাবে কাজ করার সক্ষমতা, চাপের মধ্যে কাজ করার এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ জমা দেওয়ার মানসিকতা থাকতে হবে।

অভিজ্ঞতা: ফ্রেশাররা আবেদন করতে পারবেন। 

দায়িত্বসমূহ

অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি, পরীক্ষা ও রক্ষণাবেক্ষণে কাজ করা।

জ্যেষ্ঠ ডেভেলপারদের সঙ্গে প্রকল্পের প্রয়োজনীয়তা, কাঠামো ও ব্যবহারকারী ইন্টারফেস বাস্তবায়নে কাজ করা।

আরও পড়ুন: আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে প্রশিক্ষণ, মাসে ভাতা ১০,০০০

রেস্টফুল এপিআই, তৃতীয় পক্ষের লাইব্রেরি ও সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট যুক্ত করা।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: ২০-৩৫ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, মুনাফার অংশ, সপ্তাহে ২ দিন ছুটি, আংশিক ভর্তুকিতে দুপুরের খাবার, বছরে বেতন পর্যালোচনা ও ২টি উৎসব বোনাস।

কর্মস্থল: ঢাকা (কারওয়ান বাজার)

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ৩০ আগস্ট ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর