সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ঢাকা

আস সুন্নাহ ফাউন্ডেশনে চাকরি, পাবেন যেসব সুবিধা

চাকরি ডেস্ক
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ১০:৩৫ এএম

শেয়ার করুন:

আস সুন্নাহ ফাউন্ডেশনে চাকরি, পাবেন যেসব সুবিধা
আস সুন্নাহ ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2026

আস-সুন্নাহ ফাউন্ডেশন দাঈ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তাকমিল, কামিল বা ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। নিয়োগপ্রাপ্তদের ১৮ থেকে ২৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। পাশাপাশি থাকা-খাওয়ার ব্যবস্থা, বছরে দুটি ঈদ বোনাস ও বাৎসরিক বেতন বৃদ্ধির সুযোগও রয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: আস-সুন্নাহ ফাউন্ডেশন

পদের নাম: দাঈ

772414452_1108812445037127_9098895830219148964_n

পদসংখ্যা:

চাকরির ধরন: বেসরকারি, প্রকল্পভিত্তিক

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তাকমিল, কামিল বা ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা

ইসলামি জ্ঞান ও দাওয়াহ সম্পর্কে সুদৃঢ় ধারণা থাকতে হবে।

এমএস অফিস, গুগল ওয়ার্কস্পেস ও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে ধারণা থাকতে হবে।

যোগাযোগ দক্ষতায় পারদর্শী হতে হবে।

মাঠপর্যায়ে দেশব্যাপী কাজ করার মানসিকতা ও শারীরিক সক্ষমতা থাকতে হবে।

দায়িত্বসমূহ

আস-সুন্নাহ ফাউন্ডেশনের অধীনে দেশব্যাপী দাওয়াহভিত্তিক কার্যক্রম পরিচালনা।

মানবসেবা বিভাগের স্বাবলম্বীকরণ প্রকল্প পরিচালনা।

মাঠপর্যায়ে উপকারভোগীদের দ্বীনি ও নৈতিক তদারকি করা।

আরও পড়ুন: এসএসসি পাসেই ইসলামী ব্যাংক হাসপাতালে চাকরি, লাগবে না অভিজ্ঞতা

আস-সুন্নাহ ফাউন্ডেশনের নীতি ও আদর্শ মেনে চলা।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বেতন: ১৮,০০০-২৫,০০০ টাকা

অন্যান্য সুবিধা: থাকা-খাওয়ার ব্যবস্থা, বছরে দুটি ঈদ বোনাস ও বাৎসরিক বেতন বৃদ্ধির সুযোগ

কর্মস্থল: দেশের যেকোনো স্থান

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ২৩ আগস্ট 

নির্দেশনা

প্রাথমিক সাক্ষাৎকার এবং প্রযুক্তিগত ও ইলমী যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের ৩ দিনের আবাসিক ক্যাম্পে অংশ নিতে হবে।

ক্যাম্পের মূল্যায়নের ভিত্তিতে ৭ জনকে ১ বছরের প্রকল্পভিত্তিক নিয়োগ দেওয়া হবে।

সন্তোষজনক কর্মদক্ষতার ভিত্তিতে ১ বছর পর চাকরি স্থায়ী হতে পারে।

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর