রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

সাংবাদিক নিয়োগ দেবে বার্তা২৪

চাকরি ডেস্ক
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ০৫:৫৪ পিএম

শেয়ার করুন:

সাংবাদিক নিয়োগ দেবে বার্তা২৪
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2026

বার্তা২৪ ডট কম তাদের মাল্টিমিডিয়া ও নিউজরুমে সাংবাদিক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে। একইসঙ্গে দ্রুত সংবাদ সংগ্রহ ও শেয়ার, সংবাদ লেখা ও সম্পাদনায় দক্ষ হতে হবে। আগ্রহীদের ই-মেইলে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: বার্তা২৪ ডট কম

বিভাগ: মাল্টিমিডিয়া ও নিউজরুম

773826954_2027401677907100_3855538034438174859_n

পদের নাম: সাংবাদিক

পদসংখ্যা: নির্ধারিত নয়

আবেদনের যোগ্যতা

ভিডিও ধারণ ও ছবি তোলার দক্ষতা থাকতে হবে।

মোজো সাংবাদিকতা ও সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে।

দ্রুত সংবাদ সংগ্রহ ও শেয়ারে দক্ষ হতে হবে।

আরও পড়ুন: অনুসন্ধানী সাংবাদিকদের নিয়োগ দেবে স্টার নিউজ

নিত্য নতুন কাজের প্রতি আগ্রহ থাকতে হবে।

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: ই-মেইল

ই-মেইল ঠিকানা: [[email protected]]

আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের সময়সীমা: নির্দিষ্ট নয়

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর