শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ঢাকা

মেরি স্টোপস বাংলাদেশে নিয়োগ, পদ ক্লিনিক ম্যানেজার

চাকরি ডেস্ক
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ০৪:৪২ পিএম

শেয়ার করুন:

মেরি স্টোপস বাংলাদেশে নিয়োগ, পদ ক্লিনিক ম্যানেজার
মেরি স্টোপস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি 2026

মেরি স্টোপস বাংলাদেশ ক্লিনিক ম্যানেজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এমপিএইচ বা এমবিএ ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। কর্মস্থল মৌলভীবাজার। বেতন ৩৫,০০০ টাকা। আগ্রহীদের ই-মেইলে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: মেরি স্টোপস বাংলাদেশ

পদের নাম: ক্লিনিক ম্যানেজার

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর, এমপিএইচ বা এমবিএ ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে

অন্যান্য যোগ্যতা

সামাজিক বা বাণিজ্যিক ব্যবসায়িক ইউনিট, শাখা বা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিচালনায় দক্ষ হতে হবে।

স্বাস্থ্যসেবা, ক্লিনিক বা হাসপাতাল পরিচালনায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

দলগতভাবে কাজের সক্ষমতা, যোগাযোগ ও নেতৃত্বদানের দক্ষতা থাকতে হবে।

বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং মোটরসাইকেল চালাতে সক্ষম হতে হবে।

আরও পড়ুন: ডাচ বাংলা ব্যাংকে ট্রেইনি ক্যাশ অফিসার পদে নিয়োগ

কাজের প্রয়োজনে স্মার্টফোন ব্যবহারে দক্ষ হতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

দায়িত্বসমূহ

ক্লিনিকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন ও সার্বিক কার্যক্রম নিশ্চিত করা।

সেবার মান, নীতিমালা ও কার্যপ্রণালি অনুসরণ করে রোগীর সেবা নিশ্চিত করা।

জরুরি চিকিৎসা ব্যবস্থাপনা ও রোগীর পরবর্তী সেবা নিশ্চিত করা।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বেতন: ৩৫,০০০ টাকা

কর্মস্থল: মৌলভীবাজার

আবেদন যেভাবে: ই-মেইল

ই-মেইল ঠিকানা: [email protected]

আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

যোগাযোগের নম্বর: ০২৪১০২২২৮৯

আবেদনের সময়সীমা: ২২ আগস্ট ২০২৬

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর