সাজেদা ফাউন্ডেশন হেড অব রিস্ক ম্যানেজমেন্ট ইউনিট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীর অবশ্যই এফসিএ, এসিএ, এফসিএমএ বা সিআইএ বিষয়ে পেশাগত যোগ্যতা এবং সংশ্লিষ্ট পদে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নির্বাচিতদের মোবাইল ও ইন্টারনেট ভাতা, জীবন ও চিকিৎসা বিমা, উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। নারী ও বিশেষ চাহিদাসম্পন্ন প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: সাজেদা ফাউন্ডেশন
বিভাগ: রিস্ক ম্যানেজমেন্ট ইউনিট
পদের নাম: হেড অব রিস্ক ম্যানেজমেন্ট ইউনিট
পদসংখ্যা: ১
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা: এফসিএ, এসিএ (আইসিএবি), এফসিএমএ (আইসিএমএবি) বা সিআইএ পেশাগত যোগ্যতা থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা
ফাউন্ডেশনের বিভিন্ন শাখা ও স্থানে বিস্তৃত দলের ব্যবস্থাপনায় অভিজ্ঞ হতে হবে।
বড় পরিসরের অভ্যন্তরীণ বা বহিরাগত নিরীক্ষায় নেতৃত্বের অভিজ্ঞতা থাকতে হবে।
নিরীক্ষা ও সংশ্লিষ্ট মানদণ্ড সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর
দায়িত্বসমূহ
ক্ষুদ্রঋণ, উন্নয়ন কর্মসূচি ও সামাজিক উদ্যোগের নিরীক্ষা, কমপ্লায়েন্স, পরিদর্শন ও ঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রমের নেতৃত্ব দেওয়া।
আরও পড়ুন: ব্র্যাকে ম্যানেজার পদে চাকরি, পাবেন বিমা, ডে কেয়ারসহ যত সুবিধা
শাখা পর্যায়ে পরিদর্শন ও জালিয়াতির তদন্ত পরিচালনা করে সমস্যার মূল কারণ চিহ্নিত ও সমাধান নিশ্চিত করা।
প্রতিষ্ঠানের ঝুঁকি নিবন্ধন সংরক্ষণ, নিয়মিত ঝুঁকি পর্যালোচনা এবং ঝুঁকি মোকাবিলার কার্যক্রম তদারকি করা।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: মোবাইল ও ইন্টারনেট ভাতা, জীবন ও চিকিৎসা বিমা, উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা
কর্মস্থল: নির্দিষ্ট নয়
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ১৯ আগস্ট ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




