মিরর নিউজ একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোজো রিপোর্টার, ডেস্ক রিপোর্টার ও ভিডিও এডিটর পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী এবং সংশ্লিষ্ট পদে যোগ্যতা ও দক্ষতাসম্পন্ন হতে হবে। আগ্রহীরা হোয়াটসঅ্যাপ ও ই-মেইলে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: মিরর নিউজ
১. পদের নাম: মোজো রিপোর্টার

পদসংখ্যা: ২
২. পদের নাম: ডেস্ক রিপোর্টার
পদসংখ্যা: ৪
৩. পদের নাম: ভিডিও এডিটর
আরও পড়ুন: রিপোর্টার নেবে গ্রিন টিভি, ফ্রেশারদের সুযোগ
পদসংখ্যা: ২
আবেদনের যোগ্যতা: সংশ্লিষ্ট পদে যোগ্যতা ও দক্ষতাসম্পন্ন হতে হবে।
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: নয়াপল্টন, চায়না টাউন, ঢাকা
আবেদন যেভাবে: হোয়াটসঅ্যাপ/ই-মেইল
হোয়াটসঅ্যাপ নম্বর: (+৮৮০ ১৮৭৫-৫৯৬৯৬১)
ই-মেইল ঠিকানা: ([email protected])
আবেদনের সময় অবশ্যই ই-মেইলের সাবজেক্ট লাইনে পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের সময়সীমা: ২০ আগস্ট ২০২৬
এএ




