শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ঢাকা

স্নাতক পাসেই সাজেদা ফাউন্ডেশনে চাকরি, পাবেন জীবন ও চিকিৎসা বিমা সুবিধা

চাকরি ডেস্ক
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৬, ১০:৩৭ এএম

শেয়ার করুন:

স্নাতক পাসেই সাজেদা ফাউন্ডেশনে চাকরি, পাবেন জীবন ও চিকিৎসা বিমা সুবিধা
স্নাতক পাসেই সাজেদা ফাউন্ডেশনে চাকরি, পাবেন জীবন ও চিকিৎসা বিমা সুবিধা
সাজেদা ফাউন্ডেশন স্নাতক ডিগ্রিধারীদের চাকরি দিচ্ছে। সংস্থাটি সহকারী কোঅর্ডিনেটর/কোঅর্ডিনেটর-হিউম্যান রিসোর্সেস পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই অ্যাকাউন্টিং, ফিন্যান্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক হতে হবে। নির্বাচিতদের বেতন ছাড়ারও জীবন ও চিকিৎসা বিমা সুবিধাসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: সাজেদা ফাউন্ডেশন

বিভাগ: হিউম্যান রিসোর্সেস

পদের নাম: সহকারী কোঅর্ডিনেটর/কোঅর্ডিনেটর-হিউম্যান রিসোর্সেস

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং, ফিন্যান্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, তবে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অন্যান্য যোগ্যতা

বাংলাদেশ শ্রম আইন ২০০৬, বেতন থেকে আয়কর কর্তন এবং প্রভিডেন্ট ফান্ড/গ্র্যাচুইটি ট্রাস্ট প্রবিধান সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।

পে-রোল/এইচআরআইএস সফটওয়্যার এবং অ্যাডভান্সড এমএস এক্সেলে পারদর্শী হতে হবে।

অভিজ্ঞতা: ৪-৬ বছর

দায়িত্বসমূহ

বেতন চক্রের নির্দিষ্ট সময়ের মধ্যে মূল বেতন, ভাতা, ওভারটাইম এবং বিধিবদ্ধ কর্তন নির্ভুলভাবে হিসাব করে সকল স্টাফের মাসিক পে-রোল প্রক্রিয়াকরণ করা।

উৎসব বোনাস, পারফরম্যান্স বোনাস এবং অন্যান্য ভাতা নীতিমালা অনুযায়ী হিসাব ও বিতরণ করা।

স্টাফ লোন/অ্যাডভান্স সাইকেল, প্রভিডেন্ট ফান্ড অবদান, গ্র্যাচুইটি এবং গ্রুপ/স্টাফ ইনস্যুরেন্স সুবিধা পরিচালনা করা।

ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের সঙ্গে সকল পেমেন্ট সংক্রান্ত রিপোর্টিং ও রিকনসিলিয়েশন সমন্বয় করা।

বেতন থেকে আয়কর (টিডিএস) সঠিকভাবে হিসাব করা এবং সময়মতো জমাদান নিশ্চিত করা।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়, নারী এবং বিশেষ চাহিদাসম্পন্ন প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।

বেতন: আলোচনা সাপেক্ষে (মোবাইল ও ইন্টারনেট ভাতাসহ)

অন্যান্য সুবিধা: জীবন ও চিকিৎসা বিমা, উৎসব বোনাস এবং পারফরম্যান্স বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

কর্মস্থল: ঢাকা

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ১৩ আগস্ট ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর