রূপায়ন গ্রুপ ইলেকট্রিক্যাল সুপারভাইজর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ডিগ্রিধারী হতে হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট পদে ২ থেকে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: রূপায়ন গ্রুপ
বিভাগ: ইলেকট্রিক্যাল
পদের নাম: ইলেকট্রিক্যাল সুপারভাইজর
পদসংখ্যা: ১
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ডিগ্রি
অন্যান্য যোগ্যতা
ইলেকট্রিক সাব-স্টেশন কন্ট্রোল, প্যানেল বোর্ড (পিএলসি), নিউমেটিক, ইলেকট্রিক কম্প্রেসর ও জেনারেটর রক্ষণাবেক্ষণে পারদর্শী হতে হবে।
প্রেস মেশিনের মেকানিক্যাল অপারেশন সম্পর্কে ধারণা থাকতে হবে।
অভিজ্ঞতা: ২-৫ বছর
দায়িত্বসমূহ
ইলেকট্রিক সাব-স্টেশন এবং প্যানেল বোর্ড নিয়ন্ত্রণ করা।
আরও পড়ুন: ফ্রেশারদের চাকরি দেবে ব্র্যাক, সপ্তাহে ২ দিন ছুটিসহ থাকছে যেসব সুবিধা
ইলেকট্রিক কম্প্রেসর ও জেনারেটরের নিয়মিত দেখভাল করা।
প্রেস মেশিনের মেকানিক্যাল অপারেশন সংক্রান্ত কাজ পরিচালনা করা।
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২৫-৩৫ বছর
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: ঢাকা (তেজগাঁও শিল্প এলাকা)
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ৫ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




