রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

সিনিয়র ম্যানেজার নেবে পদক্ষেপ, থাকছে প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি

চাকরি ডেস্ক
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০৬:০২ পিএম

শেয়ার করুন:

সিনিয়র ম্যানেজার নেবে পদক্ষেপ, থাকছে প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি
সিনিয়র ম্যানেজার নেবে পদক্ষেপ, থাকছে প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি

মানবিক উন্নয়ন সংস্থা পদক্ষেপ তাদের লিগ্যাল বিভাগে সিনিয়র ম্যানেজার নিয়োগ দেবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবী হতে হবে। নির্বাচিতদের বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কর্মী কল্যাণ সুবিধা, ইন্সুরেন্স সুবিধা, বছরে দুটি উৎসব ভাতা, নববর্ষ/বৈশাখী ভাতা ও বার্ষিক ইনক্রিমেন্টসহ প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র

বিভাগ: লিগ্যাল

পদের নাম: সিনিয়র ম্যানেজার 

পদসংখ্যা:

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা: এল.এল.এম. ডিগ্রি 

অন্যান্য যোগ্যতা

কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপিং এবং এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট ও ইন্টারনেট ব্রাউজিংয়ে দক্ষ হতে হবে।

যোগাযোগ, সৃজনশীল চিন্তাভাবনা ও সমস্যা সমাধানে দক্ষ হতে হবে।

প্রয়োজনে দেশের যেকোনো স্থানে ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

শারীরিকভাবে সুস্থ, কর্মঠ, সৎ, বিচক্ষণ ও দায়িত্বশীল হতে হবে।

অভিজ্ঞতা: ন্যূনতম ৫ বছর

দায়িত্বসমূহ

বকেয়া সদস্য ও আর্থিক অনিয়মকারী কর্মীর বিরুদ্ধে মামলা রজ্জুর অনুমোদন ও তদারকি করা।

সংস্থা কর্তৃক দায়েরকৃত মামলার অগ্রগতি সংক্রান্ত প্রতিবেদন তৈরি ও পরবর্তী দিকনির্দেশনা প্রদান করা।

আরও পড়ুন: ব্র্যাকের সিনিয়র অফিসার পদে চাকরি, সুযোগ পাবেন ফ্রেশাররাও

বিভিন্ন প্রকারের চুক্তিপত্র, দলিল, অঙ্গীকারনামার আইনগত পর্যালোচনা, খসড়া প্রস্তুত ও মুদ্রণে সহায়তা করা।

ডিবি, সিআইডি, পিবিআই, এনএসআই ও পুলিশ স্টেশনে উপস্থিত হওয়াসহ বিভিন্ন প্রকার জিডি, এফআইআর, কমপ্লেইন পিটিশনের খসড়া প্রস্তুত ও দাখিল করা।

ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশক্রমে যেকোনো বিশেষ দায়িত্ব পালন করা।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: সর্বোচ্চ ৩৫ বছর, অভিজ্ঞ ও দক্ষ প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কর্মী কল্যাণ সুবিধা, ইন্সুরেন্স সুবিধা, বছরে দুটি উৎসব ভাতা, নববর্ষ/বৈশাখী ভাতা ও বার্ষিক ইনক্রিমেন্টসহ প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা।

কর্মস্থল: প্রধান কার্যালয়, ঢাকা

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ১৩ আগস্ট ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর