সিটিজেন ব্যাংক পিএলসি ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। এমটিও বা পিও হিসেবে ক্যারিয়ার শুরু করা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: সিটিজেন ব্যাংক পিএলসি
বিভাগ: ব্রাঞ্চ অপারেশনস অ্যান্ড ম্যানেজমেন্ট
পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি, শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়
অন্যান্য যোগ্যতা
ক্যাশ ম্যানেজমেন্ট, জেনারেল ব্যাংকিং, লায়াবিলিটি ম্যানেজমেন্ট, ক্রেডিট রিস্ক ও প্রশাসন, ট্রেড ফাইন্যান্স এবং অপারেশনস ব্যাকগ্রাউন্ড হতে হবে।
এসএমই, রিটেল ও করপোরেট খাতে ক্লায়েন্ট নেটওয়ার্ক থাকতে হবে।
নেতৃত্ব, টিম ম্যানেজমেন্ট ও ক্লায়েন্ট সার্ভিসিংয়ে দক্ষ হতে হবে।
কম্পিউটার পরিচালনায় দক্ষ এবং বাংলা ও ইংরেজিতে সাবলীল যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: ন্যূনতম ৮ বছর, এর মধ্যে ব্রাঞ্চ ম্যানেজার বা ম্যানেজার অপারেশনস হিসেবে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
দায়িত্বসমূহ
উৎকৃষ্ট গ্রাহক সেবা নিশ্চিত ও সম্পর্ক ব্যবস্থাপনা শক্তিশালী করা।
আরও পড়ুন: রিসার্চ অ্যানালিস্ট নিয়োগ দেবে এনআরবিসি ব্যাংক
নতুন ব্যবসা অর্জন ও ক্রস-সেলিংয়ের মাধ্যমে মানসম্মত পোর্টফোলিও তৈরি করা।
শাখা দলের নেতৃত্বদান ও সেলস ক্যাম্পেইনে উচ্চ পারফরম্যান্স নিশ্চিত করা।
সুশাসন, এএমএল, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও রেগুলেটরি কমপ্লায়েন্স নিশ্চিত করা।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: সর্বোচ্চ ৫৩ বছর
বেতন ও ভাতা: আলোচনা সাপেক্ষে
কর্মস্থল: যেকোনো স্থান
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ৪ আগস্ট ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




