শনিবার, ১ আগস্ট, ২০২৬, ঢাকা

এইচআর নেবে গণস্বাস্থ্য কেন্দ্র, প্রভিডেন্ট ফান্ডসহ পাবেন যেসব সুবিধা

চাকরি ডেস্ক
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ১২:২৫ পিএম

শেয়ার করুন:

এইচআর নেবে গণস্বাস্থ্য কেন্দ্র, প্রভিডেন্ট ফান্ডসহ পাবেন যেসব সুবিধা
এইচআর নেবে গণস্বাস্থ্য কেন্দ্র, প্রভিডেন্ট ফান্ডসহ পাবেন যেসব সুবিধা

গণস্বাস্থ্য কেন্দ্র এইচআর অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই এমবিএ (এইচআরএম) ডিগ্রিধারী এবং সর্বনিম্ন ৫ বছরের অভিজ্ঞ হতে হবে। নির্বাচিতদের প্রভিডেন্ট ফান্ড, ডিপিএস সুবিধা, ২০ দিন বার্ষিক ছুটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীরা অনলাইন আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: গণস্বাস্থ্য কেন্দ্র

বিভাগ: মানবসম্পদ

পদের নাম: এইচআর অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা: এমবিএ (এইচআরএম)

অন্যান্য যোগ্যতা

পিজিডি-এইচআরএম থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

এইচআর নীতিমালা, বাংলাদেশ শ্রম আইন ও কমপ্লায়েন্স বিষয়ে সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে।

এইচআরআইএস/ইআরপি, পে-রোল, বাংলা টাইপিং, এমএস এক্সেল ও ওয়ার্ডে দক্ষ হতে হবে।

অভিজ্ঞতা: ৫ বছর,বেসরকারি সংস্থা (এনজিও) বা হাসপাতালে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

দায়িত্বসমূহ

নিয়োগ, যোগদান ও কর্মী সংক্রান্ত ডকুমেন্টেশন পরিচালনা করা।

উপস্থিতি, ছুটি ও পে-রোল সংক্রান্ত রেকর্ড সংরক্ষণ করা।

কর্মদক্ষতা মূল্যায়ন ও কর্মী সম্পৃক্ততা কার্যক্রমে সহায়তা প্রদান করা।

আরও পড়ুন: বিনা অভিজ্ঞতায় আবুল খায়ের গ্রুপে চাকরি, সুযোগ পাবেন পুরুষরা

প্রতিষ্ঠানের নীতিমালা ও শ্রম আইন অনুসরণ নিশ্চিত করা।

এইচআর রিপোর্ট প্রস্তুত ও এইচআরআইএস ডাটাবেজ হালনাগাদ রাখা।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বেতন: ৩০,০০০ টাকা

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, ডিপিএস সুবিধা, ২০ দিন বার্ষিক ছুটি এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।

কর্মস্থল: সাভার, ঢাকা

আবেদন যেভাবে: অনলাইন

আবেদন শুরু: ৩০ জুলাই ২০২৬

আবেদনের সময়সীমা: ২৯ আগস্ট ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর