বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ঢাকা

চাকরি দিচ্ছে নগদ, রয়েছে প্রভিডেন্ট ফান্ড-স্বাস্থ্য বীমা সুবিধা

চাকরি ডেস্ক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ০৯:২৭ এএম

শেয়ার করুন:

চাকরি দিচ্ছে নগদ, রয়েছে প্রভিডেন্ট ফান্ড-স্বাস্থ্য বীমা সুবিধা
চাকরি দিচ্ছে নগদ, রয়েছে প্রভিডেন্ট ফান্ড-স্বাস্থ্য বীমা সুবিধা

নগদ লিমিটেড তাদের অডিট অ্যান্ড প্রোডাক্ট লাইফসাইকেল ম্যানেজমেন্ট বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ পদের এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারী হতে হবে। তবে এমবিএ বা স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড

বিভাগ: অডিট অ্যান্ড প্রোডাক্ট লাইফসাইকেল ম্যানেজমেন্ট

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ

পদসংখ্যা:

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর/স্নাতক/সমমান ডিগ্রি

অন্যান্য যোগ্যতা

ডিস্ট্রিবিউশন অডিট, রিজিওনাল সেলস, সেলস অপারেশনস, কমপ্লায়েন্স বা রিটেইল অপারেশন্সে পারদর্শী।

ডেটা বিশ্লেষণ, রিপোর্ট রাইটিং ও সমস্যা সমাধানের দক্ষ।

দেশের যেকোনো প্রান্তে ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

অভিজ্ঞতা: ৩-৫ বছর

দায়িত্বসমূহ

অডিট প্ল্যান অনুযায়ী নির্ধারিত অঞ্চলের ডিস্ট্রিবিউশন হাউস ও উদ্যোক্তা পয়েন্ট পরিদর্শ করা।

ফিল্ড অডিটে নীতি লঙ্ঘন, অপারেশনাল ঝুঁকি, অনিয়ম ও জালিয়াতি চিহ্নিত করা।

আরও পড়ুন: নগদে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি, লাগবে চারুকলায় স্নাতক ডিগ্রি

পর্যবেক্ষণ ও সুপারিশসহ সময়মতো অডিট রিপোর্ট প্রস্তুত করা।

অডিটের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চিহ্নিত ত্রুটি ও সমস্যা দ্রুত সমাধানে ফলোআপ করা।

প্রার্থীর ধরন: নারী পুরুষ

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, ২টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, সপ্তাহে ২ দিন ছুটি ও স্বাস্থ্য বিমা।

কর্মস্থল: ঢাকা

আবেদন যেভাবে: অনলাইন

আবেদন শুরু: ২৯ জুলাই ২০২৬

আবেদনের সময়সীমা: ৮ আগস্ট ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর