স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড টেরিটরি সেলস অফিসার পদে নিয়োগ দেবে। প্রার্থীকে অবশ্যই যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তবে মোটরসাইকেল চালানোয় দক্ষদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড
পদের নাম: টেরিটরি সেলস অফিসার
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অভিজ্ঞতা: ৩ বছর
অন্যান্য যোগ্যতা: মোটরসাইকেল চালানোর সক্ষমতা থাকা আবশ্যক।
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম
আরও পড়ুন: ট্রাস্ট ব্যাংকে নিয়োগ, বয়সসীমা ৬০
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: সর্বোচ্চ ৩৮ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
কর্মস্থল: যেকোনো স্থান
আবেদন যেভাবে: অনলাইন
আবেদন শুরু: ২৩ জুলাই ২০২৬
আবেদনের সময়সীমা: ৮ আগস্ট ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




