বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ফ্রিজে কভার লাগানো কি ঠিক?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬, ০৪:৫৫ পিএম

শেয়ার করুন:

ফ্রিজে কভার লাগানো কি ঠিক?
ফ্রিজে কভার লাগানো কি ঠিক?

বেশিরভাগ বাড়িতেই ফ্রিজকে ধুলা থেকে বাঁচাতে উপরে কভার লাগিয়ে রাখা হয়। কিন্তু এটা কি আদৌ সঠিক পদ্ধতি? অনেক কোম্পানিই এমনটা না করার পরামর্শ দেয়। এর পিছনে কারণ কী এবং কোন বিষয়গুলি খেয়াল রাখা উচিত, জেনে নিন।

ফ্রিজের কেন খোলা জায়গা প্রয়োজন? 

রেফ্রিজারেটরের ভেতরে থাকা কম্প্রেসর ক্রমাগত তাপ উৎপন্ন করে। এই তাপ বাইরে বের করে দেওয়ার জন্য ফ্রিজের পুরো কাঠামো, বিশেষ করে উপরের এবং পেছনের অংশ, বাতাসের সংস্পর্শে থাকে। ফ্রিজের উপরে যদি মোটা কভার, প্লাস্টিক শিট বা একাধিক জিনিস রাখা হয়, তাহলে তাপ সহজে বাইরে বের হতে পারে না। এর ফলে স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে ফ্রিজকে আরও বেশি পরিশ্রম করতে হতে পারে।

বাড়তে পারে বিদ্যুৎ খরচ

ফ্রিজের ভিতরের তাপ যখন ঠিকমতো বাইরে বের হতে পারে না, তখন কম্প্রেসর দীর্ঘ সময় ধরে চলতে থাকে। এর সরাসরি প্রভাব পড়তে পারে বিদ্যুৎ খরচের উপর। অর্থাৎ, শুধুমাত্র একটি সাধারণ কভারই আপনার বিদ্যুৎ বিল বাড়ার কারণ হতে পারে।

বাড়তে পারে বিদ্যুৎ খরচ

ফ্রিজের ভিতরের তাপ যখন ঠিকমতো বাইরে বের হতে পারে না, তখন কম্প্রেসর দীর্ঘ সময় ধরে চলতে থাকে। এর সরাসরি প্রভাব পড়তে পারে বিদ্যুৎ খরচের উপর। অর্থাৎ, শুধুমাত্র একটি সাধারণ কভারই আপনার বিদ্যুৎ বিল বাড়ার কারণ হতে পারে।

কুলিংয়েও পড়তে পারে প্রভাব

দীর্ঘ সময় অতিরিক্ত গরম থাকার কারণে ফ্রিজের কুলিং ক্ষমতা প্রভাবিত হতে পারে। অনেক সময় মানুষ অভিযোগ করেন যে ফ্রিজ আগের মতো ঠান্ডা করছে না। অথচ এর কারণ ভুলভাবে রাখা কভার বা ফ্রিজের উপরে রাখা অতিরিক্ত জিনিসও হতে পারে।

freze

কমে যেতে পারে ফ্রিজের আয়ুও

দীর্ঘ সময় ধরে কম্প্রেসরের উপর অতিরিক্ত চাপ পড়লে সেটি খারাপ হওয়ার আশঙ্কা বেড়ে যেতে পারে। কম্প্রেসর হল ফ্রিজের সবচেয়ে দামি অংশগুলির মধ্যে একটি এবং এতে কোনও সমস্যা হলে মেরামতের খরচও বেশ বেশি হতে পারে।

হালকা কভার কি ব্যবহার করা যায়?

শুধুমাত্র ধুলা থেকে ফ্রিজকে বাঁচানোর জন্য কভার ব্যবহার করতে চাইলে খুব পাতলা এবং হালকা কাপড় ব্যবহার করা যেতে পারে। তবে খেয়াল রাখবেন, কভার যেন ফ্রিজের ভেন্টিলেশন অংশ ঢেকে না দেয় এবং বাতাস চলাচলে কোনও বাধা তৈরি না করে। যদি আপনার ফ্রিজের উপরের অংশ সম্পূর্ণ বন্ধ থাকে এবং কোম্পানি কভার ব্যবহারে কোনও নিষেধাজ্ঞা না দিয়ে থাকে, তাহলেও মোটা প্লাস্টিক বা রাবারের ম্যাট ব্যবহার না করাই ভালো।

ফ্রিজ ব্যবহারের সময় এই বিষয়গুলো খেয়াল রাখুন
 
ফ্রিজের পিছনে এবং দু’পাশে পর্যাপ্ত খালি জায়গা রাখুন। উপরে ভারী জিনিস, মাইক্রোওয়েভ বা বড় বাক্স রাখা এড়িয়ে চলুন। ভেন্টিলেশন গ্রিল কখনও ঢেকে রাখবেন না। সময়-সময় পিছনে জমে থাকা ধুলো পরিষ্কার করুন। সবসময় আপনার ফ্রিজের ইউজার ম্যানুয়ালে দেওয়া নির্দেশগুলো মেনে চলুন। 

আরও পড়ুন: আপনার সন্তান কি গোপনে ফোনে খারাপ জিনিস দেখছে? নিয়ন্ত্রণের উপায়

ফ্রিজ ব্যবহারের সময় এই বিষয়গুলি খেয়াল রাখুন: ফ্রিজের পিছনে এবং দু’পাশে পর্যাপ্ত খালি জায়গা রাখুন। উপরে ভারী জিনিস, মাইক্রোওয়েভ বা বড় বাক্স রাখা এড়িয়ে চলুন। ভেন্টিলেশন গ্রিল কখনও ঢেকে রাখবেন না। সময়-সময় পিছনে জমে থাকা ধুলো পরিষ্কার করুন। সবসময় আপনার ফ্রিজের ইউজার ম্যানুয়ালে দেওয়া নির্দেশগুলি মেনে চলুন।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর